দেশজুড়ে

ভেদরগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ

  জাগো কণ্ঠ ডেস্ক ১৫ মার্চ ২০২৫ , ৭:১৩ অপরাহ্ণ

ভেদরগঞ্জ, শরীয়তপুর প্রতিনিধি:

ভেদরগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে মাসব্যাপী গরিব দুস্থ ও অসহায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

ভেদরগঞ্জ উপজেলা ছাত্রদল পৌরসভা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এই ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। প্রথম রমজান থেকে শেষ রমজান পর্যন্ত ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে দুস্থ অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ পৌরসভা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক পন্নি কাজী,থানা ছাত্রদল নেতা জাহিদ মাহমুদ অনিক, ভেদরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সদস্য ইনাম বাবুর্চী, থানা ছাত্রদল নেতা নাহিদ বেপারী, এছাড়া, পৌরসভা শাখার পাপ্পু মোল্লা, হৃদয়, ইয়াসিন,, সেলিম ও কলেজ শাখার আশিক, সাদিত, জিসান, আকাশ ঢালী, কাউসারসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও খবর: