জাগোকন্ঠ ২৬ আগস্ট ২০২৪ , ১০:১৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক: বন্যা দুর্গত অসহায় মানুষদের দ্বারে দ্বারে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন মানবতার ফেরিওয়ালা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী।
সোমবার (২৬ আগস্ট) দিনব্যাপী (লক্ষীপুর -১) রামগঞ্জ ৯ নং ভোলাকট ইউনিয়নে বানবাসী ছয় হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন।
ইয়াছিন আলী বলেন,দেশনেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা মানুষের দ্বারে দ্বারে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছি । যতদিন বন্যা পরিস্থিতি উন্নতি না হচ্ছে, ততদিন আমাদের ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান ও রামগঞ্জ উপজেলা, পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
















