দেশজুড়ে

দেওয়ানগঞ্জে বিএনপি জামাত নৈরাজ্য তৎপরতার বিরদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  জাগোকন্ঠ ৯ ডিসেম্বর ২০২২ , ১২:০৭ অপরাহ্ণ

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ইউনিয়ন সমূহে বিএনপি জামাত চক্রের দেশ বিরোধী ষড়যন্ত্রের নৈরাজ্য ও তৎপরতার বিরদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ৯ ডিসেম্বর শুক্রবার বিকালে। উপজেলার সানান্দবাড়ী বাজারে প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে এতো উপস্থিত ছিলেন চর আমখাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলু. আওয়ামীলিগ নেতা আমিনুল ইসলাম সহ ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ।

ওপর দিকে বিকাল ৪ টায় উপজেলার ৫ নং বাহাদুরাবাদ ইউনিয়নে বিএনপি জামাত চক্রের তৎপরতার বিরদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন বাহাদুরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাকিরুজ্জামান রাখাল ও সাধারণ সম্পাদক ওসমান গনি জুয়েল জোদ্দার সহ ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে মিছিল টি বাহাদুরাবাদ মেইন সড়ক গুলো প্রদক্ষিন করে ।

আরও খবর: