দেশজুড়ে

ঢাকা রেশনিং প্রধান নিয়ন্ত্রক কার্যালয়ের তদারককারী অপূর্বর বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ

  জাগো কন্ঠ ১ ডিসেম্বর ২০২৫ , ৪:০৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

ঢাকা রেশনিং প্রধান নিয়ন্ত্রক কার্যালয়ের তদারককারী অপূর্ব কুমার রায়ের (ডি-৮) বিরুদ্ধে ওএমএস ট্রাক ও দোকান সেল এর চাউল, আটা বিক্রয়ের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে মোঃ রিটন ইসলাম (সাংবাদিক)
জনস্বার্থে খাদ্য অধিদপ্তর মহাপরিচালক বরাবর
গত ১৮/১১/২০২৫ইং তারিখ তারিখে লিখিত অভিযোগ করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, ডি-৮ এর ডিলার মোঃ নাছির উদ্দিন, ডিলার মোঃ একরামুল হক, ডিলার মোঃ ফিরোজ সরকার, ডিলার ফজলুল হক সময়ের আগেই বিক্রয় বন্ধ করেন। এসব পয়েন্টে ফিরত মাল জমা না দেখিয়ে বিক্রয় দেখিয়ে আসছে। তদারককারী কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে বিভিন্ন তালবাহানা করে মূল বিষয়টি এড়িয়ে যান। উক্ত বিষয়টি এআরও মোঃ হুমায়ুন কবিরকে অবগত করি।

নির্দিষ্ট সময় পার হওয়ার পরে ট্রাকগুলো অবিক্রিত মালগুলো কালোবাজারে বিক্রি করতে গেলে আমাদের দেখামাত্রই পালিয়ে যায়। আমরা আবারও বিষয়টি তদারককারীদের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি এড়িয়ে যান। উক্ত বিষয়ে আমাদের কাছে তথ্য প্রমাণসহ আছে। অসাধু তদারককারী কর্মকর্তা অপূর্ব কুমার রায় এর পৃষ্ঠপোষকতায় ডিলারদের অনিয়ম ও দুর্নীতি চলমান রয়েছে। ডি-৮ এর বেশকিছুদিন আগে কয়েকটি গাড়ীতে জমা দেখানোর কথা বলা হলে কয়েক ঘন্টার মধ্যেই অচেনা নাম্বার থেকে আমাদের মোবাইলে ফোন দিয়ে হুমকি প্রদান করে। সেই বিষয়ে পল্টন থানায় একটি জিডি করা হয়। যার নম্বর ৩৮২, তারিখ ৫/১১/২০২৫, খিলগাঁও থানা, ঢাকা।
এ ব্যপারে ডি ৮ এর তদারককারী অপূর্ব কুমার রায় বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগের ভিত্তিতে অফিস ব্যাখ্যা চেয়েছে৷ আমি অফিসকেই জবাব দেবো।
এ ব্যপারে জানতে চেয়ে এআরও হুমায়ুন কবির ও ঢাকা রেশনিং প্রধান নিয়ন্ত্রক মোঃ জাহাঙ্গীর আলমকে একাধিকবার কল দিলেও তারা ফোন রিসিভ করেননি।
এ ব্যাপারে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের নিকট জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে ঢাকা রেশনিং কার্যালয়ে যোগাযোগ করুন।

আরও খবর: