জাগো কন্ঠ ৫ জুলাই ২০২৫ , ৩:১২ অপরাহ্ণ
গোসাইরহাট(শরীয়তপুর)প্রতিনিধি
শরীয়তপুরের গোসাইরহাটে অনুষ্ঠিত হয়েছে জামায়াতে ইসলামীর উপজেলা যুব সম্মেলন। শুক্রবার (৫ জুলাই) সকাল ৯ সরকারী শামসুর রহমান কলেজে জেলা পরিষদ অডিটরিয়ামে এ সম্মেলনের আয়োজন করে উপজেলা যুব জামায়াত। এর আগে উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিলযোগে জামায়াতের নেতাকর্মীরা সম্মেলনে উপস্থিত হন।
সম্মেলনে সভাপতিত্ব করেন গোসাইরহাট উপজেলা জামায়াতের আমীর মো.বেলায়েত হোসেন। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শরীয়তপুর জেলা আমীর অধ্যক্ষ আব্দুর রব হাসেমী বলেন, ‘বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।’
প্রধান বক্তা ছিলেন, যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মির্জা গালিব।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও শরীয়তপুর-৩ আসনের মনোনীত প্রার্থী আজাহারুল ইসলাম, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. সিদ্দিকুর রহমান, সিটি ইউনিভার্সিটির ব্যবসায় ও অর্থনীতি অনুষদের ডিন প্রফেসর ডা. জুলফিকার হাসান, গোসাইরহাট উপজেলার জামায়াতের সাবেক আমির মাওলানা নাছির উদ্দীন, সাবেক সেক্রেটারী শাহাবুদ্দিন ,সহকারী সেক্রেটারী, মো.শহীদুল ইসলামসহ আরো অনেকে।এছাড়াও গোসাইরহাট পৌর, কুচাইপট্রি, নলমুড়ি, নাগেরপাড়া, আলাওলপুর, সামন্তসার, গোসাইরহাট ইউনিয়ন থেকে আগত আমির ও সেক্রেটারীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তারা আগামী দিনের নেতৃত্বে যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।










