জাগোকন্ঠ ২১ এপ্রিল ২০২৩ , ১০:২৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পল্লবীতে ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লার নির্দেশে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন বাবুর ঈদ উপহার বিতরণ করেছেন। শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যায় পল্লবী এভিনিউ ফাইভ তিন নম্বর লাইনে ৩নং ওয়ার্ডের অর্ধ-শতাধিক লোকের মধ্যে পাঞ্জাবি ও লুঙ্গি বিতরণ করেন।
জাকির হোসেন বাবু বলেন, ঢাকা-১৬ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লার নির্দেশে ঈদ উপহার পাঞ্জাবি ও লুঙ্গি বিতরণ করেছি। এর আগেও আমার নিজ জেলা শরীয়তপুরে ১০০জন লোকের মধ্যে উপহার লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করি।
এতে উপস্থিত ছিলেন,তিন নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ,সেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দরা। আরো উপস্থিত ছিলেন, ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।




