Jahirul Hasan
প্রকাশ : Jul 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

৬৪ দলের বিশ্বকাপের পথে ফিফা, সমালোচনাতেও থামছেন না ইনফান্তিনো


বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা ঘিরে তীব্র বিরোধিতার মধ্যেও টুর্নামেন্ট আরও বড় করার পথে এগোচ্ছে ফিফা। সংস্থাটি ২০৩০ সাল থেকেই বিশ্বকাপে দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে ৬৪ করার সম্ভাবনা যাচাইয়ের উদ্যোগ নিয়েছে।

দ্য টাইমস–এর প্রকাশিত একটি অভ্যন্তরীণ নথি অনুযায়ী, ৩০ জুলাই ফিফা এ-সংক্রান্ত একটি ব্রিফ করেছে। সেখানে বলা হয়েছে, বিশ্বকাপ ৬৪ দলে উন্নীত হলে আয়, সম্প্রচার, স্পনসরশিপ, ফেডারেশন, কনফেডারেশন, লিগ, ক্লাব ও সামগ্রিক ফুটবল ব্যবস্থার ওপর কী প্রভাব পড়বে, তা বিশ্লেষণ করবে একটি স্বাধীন সংস্থা।

নথি অনুযায়ী, ৭ আগস্টের মধ্যে আগ্রহী সংস্থাগুলোর প্রস্তাব জমা পড়বে। ১৪ আগস্ট চূড়ান্ত সংস্থা নির্বাচন করবে ফিফা এবং ১১ সেপ্টেম্বরের মধ্যে বিশ্লেষণী প্রতিবেদন হাতে পাওয়ার পরিকল্পনা রয়েছে।

এরই মধ্যে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব পরিচালনার জন্য ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) গঠনের পরিকল্পনা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। উয়েফা ঘোষণা দিয়েছে, পরিকল্পনা কার্যকর হলে তারা বিশ্বকাপসহ ফিফার সব প্রতিযোগিতা বর্জন করবে।

উয়েফার পাশাপাশি উত্তর ও মধ্য আমেরিকার কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)ও এফএফই পরিকল্পনার বিরোধিতা করেছে। তবে ফিফা জানিয়েছে, ‘ফুটবল বিক্রি করা হচ্ছে না’ এবং গণমাধ্যমে ‘ভুল তথ্য’ প্রকাশের কারণে পরামর্শ প্রক্রিয়া ব্যাহত হয়েছে।

ইনফান্তিনোর পরিকল্পনা অনুযায়ী, নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠানের সংখ্যালঘু মালিকানা নেবে থ্রাইভ ইটারনাল নেতৃত্বাধীন বিনিয়োগকারী গোষ্ঠী। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জোশুয়া কুশনার, যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই।

ফিফা সদস্যদেশগুলোকে পাঠানো চিঠিতে ইনফান্তিনো জানিয়েছেন, পরিকল্পনা সমর্থন করলে তারা ৪০ মিলিয়ন ডলার অর্থায়ন পাবে। এর মধ্যে প্রাথমিকভাবে ২০ মিলিয়ন ডলার দেওয়া হবে সমর্থনকারী সদস্যদের। উয়েফা এই প্রস্তাবকে ‘ভীতি প্রদর্শনের মাধ্যমে পরিচালনা’ বলে আখ্যা দিয়েছে।

অন্যদিকে ৬৪ দলের বিশ্বকাপ অনুমোদিত হলে ২০৩০ বিশ্বকাপের প্রধান আয়োজক দেশ স্পেন ও পর্তুগালের মতো স্বাগতিকরাও বাছাইপর্ব খেলতে বাধ্য হতে পারে, কারণ আয়োজক দেশের সংখ্যা তখন মোট দলের এক-তৃতীয়াংশেরও কম হবে।

আফ্রিকার ফুটবল কনফেডারেশন এখনো এফএফই পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিক অবস্থান জানায়নি। তবে দক্ষিণ আমেরিকার কনমেবল সভাপতি আলেহান্দ্রো ডোমিঙ্গেজ আগেই ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের পক্ষে মত দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন পোস্ট

1

এই বয়সে এসে বিয়ের তাগিদও আর অনুভব করি না : রাইমা সেন

2

মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ

3

বিশ্ব বাঘ দিবস আজ

4

তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ে

5

হাসিনার বক্তব্যকে আমরা সমর্থন করি না : ভারত

6

রিয়ালে ফিরতে পর্তুগালের প্রস্তাব ফিরিয়েছিলেন মরিনহো

7

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

8

পারিবারিক জীবন নিয়ে ‘ঘরছাড়া’ মরিনহোর অকপট স্বীকারোক্তি

9

ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে:

10

মেসির সম্ভাব্য অবসর নিয়ে কথা বললেন আর্জেন্টাইন ফুটবল প্রধান

11

বিজেপি সোনার বাংলাকে কারাগারে পরিণত করেছে : মমতা

12

মধ্যপ্রাচ্য সংকটের ধাক্কা সামলাতে ৩২৫ মিলিয়ন ব্যারেল তেল ছে

13

বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তোলা সরকারের উন্নয়ন পরিকল্পনার অ

14

ঢাকায় আসছেন মার্কিন নৌ কমান্ডার

15

পর্দা উঠছে এশিয়া কাপের, বাংলাদেশের ম্যাচ কবে-কখন

16

‘তখন বিরক্ত লাগত, এখন বাবার ওই কথার মর্মটা বুঝি’

17

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প

18

পরিসংখ্যানে বাংলাদেশের ঐতিহাসিক জয়

19

মরক্কোর মিডফিল্ডারকে দলে ভেড়াচ্ছে ম্যানচেস্টার সিটি

20