Jahirul Hasan
প্রকাশ : Sep 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাকিবের সঙ্গে তুলনায় মিরাজ বললেন, ‘আমি আমার মতো’

আজ মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হয়েছে তৃতীয় বিভাগ বাছাপর্বের উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। পরে অনুষ্ঠানে অংশ নেওয়া দলগুলোর অধিনায়কদের নানা প্রশ্নের উত্তর দেন মিরাজ।

এক পর্যায়ে জুনিয়র ওয়ারিয়র্স ক্লাবের অধিনায়ক শাওন প্রশ্ন করেছিলেন, 'সবাই তো সাকিব আল হাসান হতে চায়, কিন্তু মেহেদী হাসান মিরাজ হতে কী করতে হবে?' উত্তরে মিরাজ বলেছেন, ‘কেউ কারো মতো হতে পারে না। সবারই আলাদা আইকন আছে। সাকিব ভাই তার মতো, আমি আমার মতো, আবার তুমিও তোমার মতোই। আমরা যে সবার সঙ্গে তুলনা করি, এটা করা উচিত না। প্রত্যেক মানুষের নিজস্ব প্রতিভা আছে। সে যদি নিজের মতো মানসিকতা নিয়ে তৈরি হয়, সে আমার চেয়েও ভালো হতে পারবে। আমার মতো হতেই হবে এমন নয়, তুমি আমার চেয়েও ভালো হতে পারো। এটার জন্য পরিশ্রম করতে হবে। এরপর মাঠে পারফর্ম করে নিজের প্রতিভা দেখাতে হবে। কঠোর পরিশ্রমের বিকল্প নেই।’

খারাপ সময়ে কী করতে হবে এই প্রশ্নে মিরাজ বলেন, ‘প্রত্যেকেরই ভালো-খারাপ সময় আসে, এটা থাকবেই। তবে ওই সময়ে মানসিকভাবে শক্ত থাকা গুরুত্বপূর্ণ। আর কতটা পরিশ্রম করছেন, নিজের প্রতি কতটা বিশ্বাস করছেন এটা গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন।’

পাওয়ার প্লে ও ডেথ ওভারে বোলিংয়ের কৌশল নিয়ে মিরাজ বলেন, ‘পাওয়ার প্লেতে ব্যাটার অবশ্যই আক্রমণাত্মক থাকে, দুইটা ফিল্ডার বাইরে থাকে। ব্যাটার চাইবে দ্রুত রান তুলতে। ওখানে বোলারের সুযোগ কম থাকে, আবার উইকেট নেওয়ার সুযোগও থাকে। এজন্য উইকেটের চিন্তা করলে ব্যাটার মেরে দিবে। তবে ডট বল করার চেষ্টা করলে ব্যাটার উইকেট দিয়ে দিবে। আর ডেথ ওভারে মন পরিষ্কার থাকতে হবে। নিশ্চিত থাকতে হবে কী করতে চাও। দ্বিধায় থাকলে ব্যর্থ হতে হবে।’

মাঠে দলের বিপর্যয়ে মানসিকভাবে শক্ত থাকা নিয়ে মিরাজ বলেন, ‘দলের বিপর্যয়ে মানসিকভাবে শক্ত থাকতে অবশ্যই নিজের সঙ্গে কথা বলতে হবে। নিজেকেই বলতে হবে- হ্যাঁ, আমি পারবো। নিজের ওপর বিশ্বাস রাখতে হবে আর সেটা বাকিদের উপর ছড়িয়ে দিতে হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবার ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়ল

1

ইরানে হামলা নিয়ে ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ

2

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল ভুবন ভোলানো হাসিতে মন জয় করা স

3

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির আত্মহত্যা

4

বিশ্বকাপের আগে দেওয়া সেই প্রতিশ্রুতি কি রাখবেন ইয়ামাল?

5

সংলাপ ব্যর্থ : কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প

6

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের কণ্ঠ রোধের সুযোগ রাখা হবে না:

7

জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার

8

সাহস ও সেবায় অনন্য নজির স্থাপনে ৯২ জনকে দেওয়া হলো পুলিশ পদক

9

উত্তেজনা পেরিয়ে বেরোবিতে সম্প্রীতির বার্তা, একসঙ্গে উপাচার্

10

জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলো সরকার

11

ইউরোপিয়ান ব্যর্থতার পর নীরবতা ভাঙলেন সালাহ

12

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির ফাঁসি কার্যকর

13

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে

14

ট্রাম্পের চেয়েও বেশি বেতন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর, তারপরও

15

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত বিএনপির নীতিনির্ধারণী

16

মাঠ নিয়ে নেইমারের ক্ষোভ, পালমেইরাসের খোঁচা ‘ভালো মাঠ বানান’

17

হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধ

18

৩৮ সেনা নিহতের পর হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু ইয়েমেনি সেনাব

19

এখন সময় দেশ গড়ার, জনগণের জন্য কাজ করার: প্রধানমন্ত্রী

20