Jahirul Hasan
প্রকাশ : Sep 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেসি খুবই বিনয়ী: হ্যারি কেইন

ফুটবলে দারুণ সময় কাটছে হ্যারি কেইনের। এবারের ব্যালন ডি’অরের দৌড়ে তিনি সুবিধাজনক অবস্থানে আছেন। অবিশ্বাস্য মৌসুম কাটানোর পর ব্যালন ডি’অরে নিজের সম্ভাবনা নিয়ে কথা বললেন বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার। একই সঙ্গে গত বিশ্বকাপের সেমিফাইনালে লিওনেল মেসির মুখোমুখি হওয়ার অভিজ্ঞতার কথাও জানালেন।

আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে অ্যান্থনি গর্ডনের গোলে আর্জেন্টিনাকে পেছনে ফেলেছিল ইংল্যান্ড। তারপর মেসির অ্যাসিস্টে এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্টিনেজের গোলে বিতর্তিক জয় পায় আলবিসেলেস্তেরা।

সেই ম্যাচের অভিজ্ঞতা নিয়ে মার্কা-কে কেইন বললেন, ‘স্পষ্টত সেদিন আমার জন্য ছিল খুব কঠিন। ওভাবে বাদ পড়ার মুহূর্ত ছিল কষ্টের। কিন্তু মেসির জন্য আমার অনেক শ্রদ্ধা। আমি তাকে একজন ফুটবল হিসেবে বেড়ে উঠতে দেখেছি।’

তারপর বলে গেলেন, ‘আমি মনে করি মেসি এক কথায় অসাধারণ খেলোয়াড়। একজন চমৎকার ব্যক্তিও, যারা তাকে চেনেজানে, তারা আমাকে বলেছে। তার বিপক্ষে মাত্র দুইবার আমার দেখা হয়েছে, কিন্তু আমার কাছে তাকে খুবই বিনয়ী একজন মানুষ মনে হয়েছে। সে সবসময় নিজের চেয়ে দলকে এগিয়ে রাখে। আমার মনে হয় আর্জেন্টিনা যে সাফল্য অর্জন করেছে, এটা অন্যতম কারণ।’

হারের পর মেসিকে অভিনন্দন জানানোর কথা বললেন ইংল্যান্ড অধিনায়ক, ‘ওই দিনের কথা মনে আছে, আমি তাকে জড়িয়ে ধরেছিলাম এবং ফাইনালের জন্য শুভ কামনা জানিয়েছিলাম। বিশ্বকাপ শেষ পর্যন্ত আমাদের ভাগ্যে ছিল না। কিন্তু এটাই বিশ্বকাপের প্রকৃতি: বড় মঞ্চে সেরা খেলোয়াড়রা মুখোমুখি হবে এবং অবশ্যই এক পক্ষকে সবসময় হারতে হবে।’

তিনি আরও বলেন, ‘সেদিন এবং হারের পরেও আমি মাথা উঁচু করে রাখার এবং প্রতিপক্ষ দলকে সম্মান দেখানোর চেষ্টা করেছিলাম। আমার মনে হয়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, বিশেষ করে মেসির প্রতি, কারণ ফুটবলে বহু বছর ধরে তিনি যা দিয়ে এসেছেন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে, পুরোহিতও যমজ

1

আসিয়ান কাপের সূচি ঘোষণা, হামজাদের খেলা কবে কোথায়

2

এখনো ‘ভবঘুরে’ যেসব বিশ্ব তারকারা

3

সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন : স্বরাষ্

4

গাজায় ইসরায়েলি হামলাকে ‌‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ বললেন আনোয়ার ইব

5

নতুন টাইটেল স্পনসর খুঁজছে বিসিসিআই

6

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্

7

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

8

বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই ন

9

জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্

10

রদ্রিকে ‘হাতছাড়া’ করে হতাশ রিয়াল মাদ্রিদ, ক্ষুব্ধ পেরেজ-মরিন

11

কয়েক ডজন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার গ্রিসের, বেশিরভাগ বাংলাদে

12

ভাইরাল সংস্কৃতি, বিশ্ববিদ্যালয় এবং সময়ের সংকট: প্রভাষক, মহ

13

নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি ও বেরোবির মাননীয় আচার্যকে উপ

14

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

15

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

16

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগ দেওয়ার ব্যাপারে যা বলল পাকিস্ত

17

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন-বিমানের ধ্বংসাবশেষ প্রদর্শন বিপ

18

নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৪৯৬: চূড়ান্ত পর্যায়ে কলম্বিয়ার উদ্ধার

19

কুবির আন্তঃবিভাগ টুর্নামেন্টের সেরাদের সেরা হলেন যারা

20