Jahirul Hasan
প্রকাশ : Aug 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

মরক্কোর মিডফিল্ডারকে দলে ভেড়াচ্ছে ম্যানচেস্টার সিটি

ফরাসি ক্লাব লিল থেকে মিডফিল্ডার আইয়ুব বুয়াদিকে দলে ভেড়াতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ১৮ বছর বয়সী এই ফুটবলারের জন্য প্রিমিয়ার লিগের ক্লাবটি ১০০ মিলিয়ন ইউরো পর্যন্ত খরচ করতে পারে।

‘দ্য অ্যাথলেটিক’-এর প্রতিবেদন অনুযায়ী, মরক্কোর এই মিডফিল্ডারের জন্য সিটি শুরুতে ৯৫ মিলিয়ন ইউরো এবং পরবর্তীতে শর্তসাপেক্ষে আরও ৫ মিলিয়ন ইউরো (অ্যাড-অন হিসেবে) প্রদান করবে। চলতি মৌসুমের শুরুর দিকে নটিংহ্যাম ফরেস্ট থেকে ১‌১৬ মিলিয়ন পাউন্ড (১৫৮.১৮ মিলিয়ন ডলার) মূল্যের চুক্তিতে এলিয়ট অ্যান্ডারসনের যোগ দেওয়ার পর, বুয়াদি হতে যাচ্ছেন সিটির অন্যতম ব্যয়বহুল নতুন খেলোয়াড়।

মূলত রক্ষণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলা বুয়াদি লিগ ওয়ানে ৩০টি ম্যাচ খেলেছেন। ওই মৌসুমে লিল পয়েন্ট তালিকার তৃতীয় স্থান অর্জন করে এবং চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা নিশ্চিত করে। বুয়াদি মে মাসে মরক্কোর হয়ে সিনিয়র দলে অভিষেক করেন এবং পরবর্তীতে দেশটির ২৬ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা করে নেন। টুর্নামেন্টে ব্রাজিলের বিপক্ষে তার অভিষেক হয়। দেশটি কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর পথে তিনি দলের হয়ে ছয়টি ম্যাচের মধ্যে পাঁচটিতেই শুরুর একাদশে ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুবিতে ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও বিতর্ক কর্মশালা ২০২৬ অনুষ্

1

অটো-টিউন ব্যবহার করেন সনু নিগম, স্বীকার করলেন নিজেই

2

২৪ এর গণঅভ্যুত্থানে বেরোবির আওয়ামীপন্থী দায়িত্বপ্রাপ্ত শিক্ষ

3

যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ ফাইনাল দেখেছে ৬৩ মিলিয়ন দর্শক

4

ইউক্রেনের পাশে দাঁড়াল নরওয়ে, ৯.২ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা

5

পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

6

নেইমারকে ‘নীচ প্রকৃতির’ বললেন ব্রাজিলিয়ান ক্লাব প্রেসিডেন্ট

7

ইংল্যান্ডে পাড়ি জমাতে পারেন এনড্রিক

8

যুক্তরাষ্ট্র থেকে দে‌শে পাঠা‌নো হ‌লো আরও ২৩ বাংলাদেশিকে

9

আইকনিক গার্ল যে বার্তা দিলেন

10

তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের সাক্

11

বাংলাদেশকে কতটা পছন্দ ও অপছন্দ করেন পাকিস্তান-ভারত-শ্রীলঙ্কা

12

ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়ার বিমান ধরছেন শরিফুল

13

মির্জা ফখরুল‌কে ফ্রান্স-সুইজারল্যান্ডের অভিনন্দন

14

দেরিতে হলেও জাতির ঘাড় থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেল

15

মশা নিধনে দেশীয় উদ্ভাবন পরীক্ষামূলক প্রয়োগে মির্জা ফখরুলের আ

16

রাষ্ট্রপতি নির্বাচনের আগে ৭০ অনুচ্ছেদের প্রশ্ন অবান্তর: গয়েশ

17

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

18

কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিপন মিয়ার বিরুদ্ধে মামলা

19

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী

20