Jahirul Hasan
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

বেনফিকাকে টপকে পর্তুগালের সবচেয়ে সফল ক্লাব পোর্তো


পর্তুগিজ ফুটবলে নতুন ইতিহাস গড়ল এফসি পোর্তো। এক ম্যাচের জয়ে একসঙ্গে দুটি অর্জন করেছে ড্রাগনরা। উনিয়াও তোরেন্সেকে হারিয়ে ২৫তম সুপার কাপ জয়ের পাশাপাশি চিরপ্রতিদ্বন্দ্বী বেনফিকাকে পেছনে ফেলে পর্তুগালের ইতিহাসে সবচেয়ে সফল ক্লাবে পরিণত হয়েছে তারা।

কোইম্ব্রায় সুপার কাপ ফাইনালে শনিবার রাতে ১-০ গোলের জয়ে শিরোপা নিশ্চিত করে পোর্তো। এই জয়ের ফলে ক্লাবটির মোট ট্রফি সংখ্যা দাঁড়িয়েছে ৮৮টি, যা বেনফিকার চেয়ে একটি বেশি। 

ম্যাচের একমাত্র গোলটি আসে ৩৮তম মিনিটে। ডেনিশ মিডফিল্ডার ভিক্টর ফ্রহোল্ডট পেপের ক্রস থেকে হেডে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন। সেই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

দ্বিতীয় বিভাগের দল তোরেন্সে শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলেছিল। তবু সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে পোর্তো। কয়েক মাস আগেই তোরেন্সে ঐতিহাসিকভাবে স্পোর্টিং লিসবনকে হারিয়ে পর্তুগিজ কাপ জিতেছিল।

ইতালিয়ান কোচ ফ্রান্সেসকো ফারিওলির অধীনে মাত্র এক বছরের মধ্যেই লিগ ও সুপার কাপ জিতল পোর্তো। ম্যাচ শেষে উচ্ছ্বসিত ফারিওলি প্রতিদ্বন্দ্বী বেনফিকাকে খোঁচা দিয়ে বলেন, ‘এই সুপার কাপ জেতা খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ এখন আমাদের ট্রফি ক্যাবিনেটে ৮৮টি শিরোপা, যা বেনফিকার চেয়ে একটি বেশি। পর্তুগালের সবচেয়ে সফল ক্লাব কোনটি—এ নিয়ে যদি কারও কোনো সন্দেহ থেকে থাকে, তারও উত্তর মিলেছে।’

তিনি আরও বলেন, ‘স্টেডিয়ামের পরিবেশ ছিল অসাধারণ। আমাদের সমর্থকেরা দুর্দান্ত ছিল। প্রতিপক্ষও কঠিন লড়াই করেছে। এখন কয়েক ঘণ্টা উদযাপন করব, তারপর নতুন লিগ মৌসুমের প্রস্তুতিতে মনোযোগ দেব।’

২০২৬-২৭ মৌসুমের পর্তুগিজ প্রাইমিরা লিগ শুরু হবে ৭ আগস্ট। দুইদিন পর আলভের্কার বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন পোর্তো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৪ শিল্পকারখানা বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিলের দাবি

1

ব্রাজিলের সঙ্গে ম্যাচ নিয়ে নতুন সিদ্ধান্ত ভারতের

2

প্রধানমন্ত্রীর কাছে ৯ দাবি হেফাজতের

3

কিম জং উনের আরও সন্তান থাকতে পারে: দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা প

4

ফাইনাল হারের পরও স্কালোনির পাশে আর্জেন্টিনার সাবেক তারকা

5

সরকার আন্তরিকতার চরম নিদর্শন দেখাচ্ছে : রিজভী

6

জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে ট্রাম্পের প্রস্তাবে যে শর্তে র

7

যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড পিএইচডি'র সুযোগ পেলেন বেরোবি শিক্

8

মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈ

9

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

10

গাজায় বোর্ড অব পিসের প্রথম নির্মাণ কাজ, হবে সামরিক ঘাঁটি

11

দিনে মজুরি পেতেন ২০ রুপি, এখন ২৫ কোটির নায়ক!

12

যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: মার্কিন গোয়েন্দা

13

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট

14

প্রবাসীদের সমস্যা চিহ্নিত করতে গবেষণা করা হয়েছে : নুরুল হক ন

15

৬৪ দলের বিশ্বকাপের পথে ফিফা, সমালোচনাতেও থামছেন না ইনফান্তিন

16

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা ও চাপ’ সমস্যার সমাধান

17

কুয়াকাটা বা পটুয়াখালীতে এয়ারপোর্ট করার চেষ্টা করছি : নুর

18

মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে চায় রাশিয়া

19

অটোরিকশার দাপটে অচল সড়ক,গুদের ওপর বিষফোরা হয়ে দাঁড়িয়েছে

20