Jahirul Hasan
প্রকাশ : Oct 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের খেলা কবে কখন জেনে নিন

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ দল। আসন্ন সিরিজের সময়সূচি আগেই ঘোষণা করা হয়েছে। ২৮ অক্টোবর থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। দিনের খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

কদিন আগে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলেছে বাংলাদেশ। এই ম্যাচটি অবশ্য টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। আইসিসির এই মেগা প্রতিযোগিতায় শান্ত-লিটনদের অবস্থান বেশ ভালো। এমনকি তাদের ফাইনাল খেলারও সুযোগ রয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক এক টেস্ট জয় খুলে দিয়েছে সেই পথ।

টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের ফাইনাল খেলার সমীকরণ পক্ষে রাখতে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। মিরপুর ও সিলেটে হতে যাওয়া টেস্ট সিরিজ খেলতে আগামী ১৮ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল বাংলাদেশে পা রাখবে। 

টেস্ট শুরুর আগে বিসিবি একাদশের বিপক্ষে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল উইন্ডিজদের। ক্যারিবীয় দলের বিশেষ অনুরোধে তিন দিনের প্রস্তুতি ম্যাচটিকে কমিয়ে দুই দিনের ম্যাচ করা হয়েছে। এর ফলে পরিবর্তিত সূচি অনুযায়ী আগামী ১৯ অক্টোবর এবং ২৪ অক্টোবর ২০২৬ দিন দুটিকে নির্ধারিত বিশ্রামের দিন (রেস্ট ডে) হিসেবে রাখা হয়েছে।

বসুন্ধরায় হবে সেই প্রস্তুতি ম্যাচ। এরপর মূল লড়াই শুরু ২৮ অক্টোবর। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট এবং ৫ নভেম্বর সিলেটে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট।

ওই সিরিজের আগে অবশ্য বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের মাঠে ওয়ানডে ফরম্যাটে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে। যেখানে তাদের অপর দুই প্রতিদ্বন্দ্বী আফগানিস্তান ও জিম্বাবুয়ে। আফগানদের সঙ্গে চলমান একমাত্র টেস্ট শেষে আগামী ১৭ অক্টোবর শুরু হবে ওই তিনজাতি লড়াই। তিন দল পরস্পর একবার করে মুখোমুখি হওয়ার পর শীর্ষ দুই দেশ ২৩ অক্টোবর ফাইনাল খেলবে।

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের সূচি 

২২-২৩ অক্টোবর : প্রস্তুতি ম্যাচ, বসুন্ধরা, সকাল সাড়ে ৯টা
২৮ অক্টোবর-১ নভেম্বর : প্রথম টেস্ট, মিরপুর, সকাল সাড়ে ৯টা
৫-৯ নভেম্বর : দ্বিতীয় টেস্ট, সিলেট, সকাল সাড়ে ৯টা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ

1

ঐক্যবদ্ধ হলে ‘তেলাপোকারা’ সব উল্টে দিতে পারে: পাকিস্তানের স্

2

জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না : মির্জা ফখরুল

3

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র: হুঁশিয়ারি মোজতবা খ

4

এআইয়ের জটিল শব্দের সহজ ব্যাখ্যা, এজিআই থেকে সুপারইন্টেলিজেন্

5

ভারতের বিরুদ্ধে হুমকি দিয়ে সমালোচনায় পাকিস্তানের সাবেক স্বরা

6

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

7

শত্রুকে পরাজিত করায় ইরানি বাহিনীর প্রশংসা আইআরজিসি প্রধানের

8

এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

9

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর

10

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত

11

তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ে

12

বিটিভির প্যাকেজ প্রিভিউ কমিটিতে শাহেদ শরীফ খান

13

বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি ম

14

ফিফা সভাপতির দিন কি শেষ, উয়েফা কি বিশ্বকাপ বয়কট করবে?

15

ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীর বাবার পাশে দাঁড়ালেন বেরোবি ছা

16

বেনজীরের ব্যাপারে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ

17

ভিসির বাংলোর পুকুরে মাছের খাবার: দেড় লাখ বরাদ্দ, প্রকৃত ব্যয়

18

প্রবাসী‌দের জন্য বি‌শেষ ট্রাইব্যুনাল কর‌ছে সরকার : আইনমন্ত্র

19

ফ্যামিলি-কৃষক কার্ড নিয়ে স্বজনপ্রীতি করলেই মামলা: ডেপুটি স্প

20