Jahirul Hasan
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশসহ বিদেশের মাটিতে টানা ৮ টেস্টে হার পাকিস্তানের


বিদেশের মাটিতে পাকিস্তানের হারের বৃত্ত যেন ভাঙছেই না। ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণের সামনে এবার নতজানু হলো বাবর আজমের দল। তারুবা টেস্টে ২১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে মাত্র ১২০ রানে অলআউট হয়েছে পাকিস্তান। ফলে ৯০ রানের বড় ব্যবধানে ম্যাচ হেরেছে সফরকারীরা।

এই হারের সঙ্গে পাকিস্তানের নামের পাশে যুক্ত হয়েছে লজ্জার আরেকটি রেকর্ড। বাংলাদেশসহ বিদেশের মাটিতে টানা আট টেস্টে পরাজয়ের তিক্ত স্বাদ পেল তারা। গত মে মাসে বাংলাদেশে এসে ২-০ ব্যবধানে হেরেছিল পাকিস্তান। এবার ক্যারিবিয়ানদের মাটিতে সিরিজের প্রথম টেস্ট হেরে বসল বাবর-রিজওয়ানরা।

২১১ রানের লক্ষ্য নিয়ে চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে পাকিস্তান। মধ্যাহ্ন বিরতির আগেই হারায় তিন উইকেট। এক প্রান্তে দাঁড়িয়ে লড়াইয়ের চেষ্টা করেন বাবর আজম, কিন্তু অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় চাপ কাটিয়ে উঠতে পারেনি দল।

এর আগে চতুর্থ দিনের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ নিজেদের দ্বিতীয় ইনিংসে লিড বাড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামে। আগের দিন ৭ উইকেটে ৯৩ রান নিয়ে দিন শেষ করা ক্যারিবীয়রা সকালে শামার জোসেফ ও কেমার রোচের ব্যাটে আরও গুরুত্বপূর্ণ রান যোগ করে। পাকিস্তানের গা ছাড়া ভাবের সুযোগ নিয়ে লিড বড় করে স্বাগতিকরা।

আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান জোসেফ। খুররম শাহজাদের বলে ছক্কা হাঁকিয়ে দিনের অন্যতম সেরা শট খেলেন তিনি। শেষ পর্যন্ত মোহাম্মদ আলির বলে বোল্ড হওয়ার আগে রোচের সঙ্গে গড়েন ৬১ রানের জুটি। এরপর শেষ দুই উইকেটে আরও ২৭ রান যোগ করে ১৮১ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস। পাকিস্তানের হয়ে মোহাম্মদ আব্বাস নেন ৫ উইকেট।

তবে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে। শুরু থেকেই নিখুঁত লাইন-লেন্থে বল করে কেমার রোচ ও জেইডেন সিলস। ইমাম-উল-হক, আজান আওয়াইস ও সালমান আলী আগাকে ফিরিয়ে পাকিস্তানকে বড় ধাক্কা দেন সিলস।

প্রথম ইনিংসে দারুণ বোলিং করা জাস্টিন গ্রিভসও দ্বিতীয় ইনিংসে নিজের সামর্থ্যের প্রমাণ দেন। মোহাম্মদ রিজওয়ানের অফ স্টাম্প উড়িয়ে দেন তিনি। পরে আমের জামালকে এলবিডব্লিউ করে পাকিস্তানের বিপর্যয় আরও বাড়িয়ে দেন।

আঙুলের চোটের কারণে স্বাভাবিক ব্যাটিং অর্ডারে নামতে পারেননি শান মাসুদ। পরে আট নম্বরে নেমেও দলের জন্য বড় কিছু করতে পারেননি তিনি। এক হাতে ব্যাটিং করতে নেমে মাত্র ৩ রান করে ফিরতে হয় তাকে।

শেষ দিকে বাবর আজম ও মোহাম্মদ আব্বাস কিছুটা প্রতিরোধ গড়েন। বাবর পূর্ণ করেন নিজের ৩২তম টেস্ট অর্ধশতক। আব্বাসও ২৩ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন। তবে তাদের লড়াই শুধু হারের ব্যবধান কমিয়েছে, বদলাতে পারেনি ম্যাচের ফল।

চতুর্থ দিনের চা বিরতির পর দ্বিতীয় বলেই আব্বাসকে এলবিডব্লিউ করে নিজের পঞ্চম উইকেট পূর্ণ করেন জেইডেন সিলস। তাতেই ১২০ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। অধিনায়ক বাবর আজম ৫৮ রানে অপরাজিত থেকে দলের আরেকটি পরাজয়ের সাক্ষী হলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে

1

এশিয়া কাপের দল ঘোষণা, জায়গা পেলেন সাব্বির

2

ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু পদক্ষেপ একটি টিক

3

বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমানন

4

ব্যালন ডি’অরের দৌড়ে নেইমার তার ‘বিশ্বসেরা খেলোয়াড়কে’ সমর্থন

5

দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের স্পিকারদের সঙ্গে ডেপুটি স্পিকার

6

জাতীয় দলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার

7

জাপানে ভারি বৃষ্টি-বন্যায় মৃত্যু বেড়ে ৮, টোকিও বিমানবন্দরে আ

8

হরমুজ প্রণালিতে ১৯ জাহাজে আইআরজিসির হামলা

9

চেলসির মালিকানা বদল নিয়ে মুখ খুললেন আলোনসো

10

কুবির আন্তঃবিভাগ টুর্নামেন্টের সেরাদের সেরা হলেন যারা

11

আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করল বাংলাদেশ

12

‘ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ’

13

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মির্জা আব্বা

14

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭

15

রাবি স্টেশন সংস্কার ও সকল ট্রেনের যাত্রাবিরতিসহ ৫ দাবি শিক্ষ

16

রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস জাপানে

17

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধান

18

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনের ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা

19

কথা রাখেননি স্যার ফার্গুসন, প্রতিশোধ নিতেই সিটিতে যান তেভেজ

20