Jahirul Hasan
প্রকাশ : Jul 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশসহ এশিয়ার ৪৭ দেশও প্রত্যাখ্যান করল ফিফার প্রস্তাব


বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বে ফিফার বেসরকারি বিনিয়োগ আনার বিতর্কিত পরিকল্পা বড় ধাক্কা খেয়েছে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ও উত্তর, মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের কনকাকাফের পর এবার একই অবস্থান নিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

এএফসি এক বিবৃতিতে জানিয়েছে, ফিফার প্রস্তাবিত ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নিয়ে তাদের গুরুতর উদ্বেগ রয়েছে। এই ইস্যু শুধু একটি প্রস্তাবের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ফিফার পরামর্শ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মৌলিক দুর্বলতাও সামনে এসেছে।

এর আগে উয়েফা ঘোষণা দেয়, প্রস্তাবটি প্রত্যাহার না হলে তারা বিশ্বকাপসহ সব ফিফা প্রতিযোগিতা বর্জন করবে। কনকাকাফও পরিকল্পাটির বিরোধিতা করেছে। সর্বশেষ এএফসির অবস্থানের ফলে ফিফার ২১১ সদস্যের মধ্যে ১৪৩টি সদস্যদেশ এখন এই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যা পরিকল্পাটি অনুমোদনের পথকে অত্যন্ত কঠিন করে তুলেছে।

ফিফার পরিকল্পা অনুযায়ী, ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামে একটি নতুন প্রতিষ্ঠান গঠন করে বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক স্বত্ব পরিচালনা করা হবে। এই প্রতিষ্ঠানের ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব দেওয়া হয়েছে। সম্ভাব্য প্রধান বিনিয়োগকারী হিসেবে যুক্তরাষ্ট্রভিত্তিক থ্রাইভ ইটারনাল-এর নাম সামনে এসেছে।

এএফসি অভিযোগ করেছে, প্রকল্পটি প্রকাশের আগে সদস্য সংস্থাগুলোর সঙ্গে পর্যাপ্ত আলোচনা হয়নি। সংস্থাটি বলেছে, বিশ্বকাপ বর্জনের মতো বিষয় জনসমক্ষে আলোচনায় চলে আসাটাই ফুটবলের জন্য উদ্বেগজনক এবং এমন পরিস্থিতি কখনোই সৃষ্টি হওয়া উচিত ছিল না।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, প্রস্তাবটি কার্যকর করতে সদস্যদেশগুলোর সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রয়োজন। তবে উয়েফা, কনকাকাফ ও এএফসির সম্মিলিত বিরোধিতার পর পরিকল্পাটি অনুমোদনের সম্ভাবনা এখন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মাল

1

শত্রুকে পরাজিত করায় ইরানি বাহিনীর প্রশংসা আইআরজিসি প্রধানের

2

মশা নিধনে দেশীয় উদ্ভাবন পরীক্ষামূলক প্রয়োগে মির্জা ফখরুলের আ

3

এআইয়ের নতুন নাম দিলেন ট্রাম্প, ভুল বানান নিয়ে হাস্যরস

4

এনএসসির পুরাতন ভবন ভেঙে করা হবে নতুন ভবন

5

প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা

6

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

7

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

8

কথা-সুর ঢাকায়, কণ্ঠ দিলেন আমেরিকায়, এলো নাজুর সেই গান

9

লিও, তুমি সর্বকালের সেরা: লিসান্দ্রো

10

দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী

11

বলিউড ছেড়ে ‘কৃষক’ হতে চেয়েছিলেন ইয়ামি গৌতম

12

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

13

লাখ টাকা ভাতা পেয়েও খেপ খেলছেন ফুটবলাররা, যা বললেন ক্রীড়া প্

14

অ-ইরাকি সশস্ত্র গোষ্ঠী নিরস্ত্র করার ঘোষণা ইরাকের প্রধানমন্ত

15

৫০ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে সাহারা, মারা যাচ্ছে উট

16

বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা শুধু ‘প্রস্তাব’, বা

17

অভিনয়ে অভিষেক হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর

18

বরখাস্ত সালাহদের কোচ

19

যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্

20