Jahirul Hasan
প্রকাশ : Nov 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

পিসিবির নতুন সিদ্ধান্ত, দুই ফরম্যাটের কেন্দ্রীয় চুক্তিতে বাবর-শাহিনরা

পারফরম্যান্স ও ফরম্যাটভিত্তিক খেলার নিরিখে এক বছরের জন্য কেন্দ্রীয় চুক্তির বিবেচনায় থাকেন ক্রিকেটাররা। এবার ফরম্যাট অনুযায়ী আলাদা কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পুরো চুক্তিতে দেশটির ৩৮ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন। 

এক বিবৃতিতে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত কেন্দ্রীয় চুক্তির এই তালিকা প্রকাশ করেছে পিসিবি। এর আগে প্রচলিত ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরিভিত্তিক গ্রেডিং ব্যবস্থা অনুসরণ করা হতো, যা এখন বাতিল করা হয়েছে। এর পরিবর্তে খেলোয়াড়দের জন্য পাঁচটি ভিন্ন শ্রেণি বা ‘ট্র্যাক’ নিয়ে গঠিত একটি নতুন কাঠামো চালু করা হয়েছে, যা ফরম্যাট-নির্ভর। 

সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, প্রকাশিত তালিকায়, পাকিস্তানের টেস্ট অধিনায়ক বাবর আজম এবং অভিজ্ঞ অলরাউন্ডার সালমান আলী আগা– এই দুই তারকা খেলোয়াড়ই কেবল সর্বোচ্চ স্তর বা ‘ট্র্যাক-এ বি’তে আছেন। টেস্ট ও ওয়ানডে চুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছেন তারা। ‘ট্র্যাক-বি সি’ বা ওয়ানডে ও টি-টোয়েন্টি চুক্তিতে আছেন– শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফাহিম আশরাফ ও হারিস রউফ।

কেবল টেস্ট ফরম্যাটের বিবেচনায় ট্র্যাক-এ চুক্তিতে জায়গা পেয়েছেন– আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান ও সৌদ শাকিল। এ ছাড়া শুধু টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য ট্র‌্যাক-সি এর চুক্তিতে হাসান নেওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, শাদাব খান ও উসমান তারেককে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে ‍রাখা হয়েছে উদীয়মান ১৯ ক্রিকেটারকে। সেখানে আছেন– সুফিয়ান মুকিম, মুহাম্মদ গাজি ঘোরি, রাজাউল্লাহ, আব্দুল সামাদ, আবদুল্লাহ ফজল, আহমেদ দানিয়াল, আলী রাজা, ফারহান ইউসুফ, হুনাইন শাহ, মোহাম্মদ তাহা, মোহাম্মদ তৈয়ব আরিফ, মুহাম্মদ ইমরান রনধাওয়া, সাদ বেগ, সাদ মাসুদ, সামির মিনহাস, সাকিব খান, শাহজাইব খান, শামিল হুসেন, এবং উকিব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেরোবিতে বিজনেস স্টাডিজ অনুষদের গবেষণা প্রকল্পের ২য় সেমিনার

1

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস

2

আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষা করতে বললেন শামা ওবায়েদ

3

বাবার মৃত্যুর পর প্রথম গোল মেসির, আকাশের দিকে তাকিয়ে করলেন উ

4

মালদ্বীপ সরকারকে বাংলাদেশি আম উপহার

5

‘২০৩০ বিশ্বকাপের ফাইনাল স্পেনেই হবে’

6

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর র

7

দিয়াজকে দলে ভেড়াতে চায় পিএসজি!

8

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন, এশিয়ার বাজারে সংকটের শঙ্ক

9

আলভারেজকে না পেয়ে ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে ভেড়াল বার্সেলোনা

10

আম্পায়ার সৈকতের পদত্যাগের কারণ জানাল বিসিবি

11

তিন বছরে বাস্তবায়ন হবে ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প, উপ

12

আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের ‘বড় সমস্যার’ সমাধান করতে চান ম

13

চোটের ধকল আর নিতে পারছেন না নেইমার!

14

বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই ন

15

বাংলাদেশের ফুটবলকে পরের ধাপে নিতে চান ইনফান্তিনো

16

চাঁদে ঘাঁটি নির্মাণ প্রকল্পে ভারতকে পাশে চায় যুক্তরাষ্ট্র

17

শুটিংয়ের ব্যস্ততার মাঝেও বন্যাদুর্গতদের পাশে সালমান খান

18

প্রথম দেশ হিসেবে পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েন করছে যুক্তরা

19

‘জমি দখল নিয়ে সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, চাঁদা দাবির ত

20