Jahirul Hasan
প্রকাশ : Aug 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

নতুন টাইটেল স্পনসর খুঁজছে বিসিসিআই

আন্তর্জাতিক ম্যাচ এবং ঘরোয়া টুর্নামেন্টগুলোর জন্য নতুন ‘টাইটেল স্পন্সর’ বা প্রধান পৃষ্ঠপোষক খোঁজ করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বেশ কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক বছরের জন্য প্রতি ম্যাচে সম্ভাব্য দর বা বিড হতে পারে ৪.৮৫ কোটি রুপি।

দেশটির একটি ব্যাংকের সঙ্গে বিসিসিআই-এর আগের টাইটেল স্পন্সরশিপ চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। আগের চুক্তিটি সেপ্টেম্বর ২০২৩ থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত কার্যকর ছিল। বিসিসিআই গত ২০ জুলাই দরপত্র আহ্বানের বিজ্ঞপ্তি প্রকাশ করে।

এতে দরপত্র সংক্রান্ত নথিপত্র সংগ্রহের শেষ তারিখ ৪ আগস্ট এবং চূড়ান্ত দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৩ আগস্ট উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ১৩ আগস্টের সময়সীমার পর যেসব দরপত্র জমা পড়েছিল তা বোর্ডের প্রত্যাশা পূরণ করতে পারেনি। ফলে বিসিসিআই সম্ভাব্য অংশীদারদের সঙ্গে সরাসরি আরও আলোচনার পথে হাঁটার সিদ্ধান্ত নেয়।

নতুন টাইটেল স্পন্সর চূড়ান্ত করার লক্ষ্যে বিসিসিআই বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে আলোচনা চালাচ্ছে বলে জানা গেছে। বোর্ডের সঙ্গে আলোচনায় থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে গুগল জেমিনি, স্পিনি এবং এসবিআই লাইফ। তবে এদের কাছ থেকে পাওয়া প্রস্তাবের বর্তমান অবস্থা সম্পর্কে নিরপেক্ষ কোনো সূত্র থেকে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সম্ভাব্য অংশীদারদের এই বৈচিত্র্যই স্পন্সরশিপ স্বত্বের বিশাল পরিসর ও বাণিজ্যিক গুরুত্বকে তুলে ধরে। ভারতের ঘরের মাঠে আয়োজিত পুরো ক্রিকেট মৌসুম, যার মধ্যে রয়েছে বড় মাপের টেস্ট সিরিজ থেকে শুরু করে ঘরোয়া ‘রেড-বল’ প্রতিযোগিতা রয়েছে। এই স্পন্সরশিপটি বিভিন্ন ফরম্যাট ও দর্শকদের মাঝে ব্র্যান্ডের ব্যাপক পরিচিতি বা দৃশ্যমানতা নিশ্চিত করার সুযোগ করে দেয়।

নতুন টাইটেল স্পন্সর চূড়ান্ত করার বিষয়টি সরাসরি আসন্ন ঘরের মাঠের আন্তর্জাতিক ক্রিকেট মৌসুমের সঙ্গে সম্পর্কিত। চলতি বছরের ২৭ সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজ দলের ভারত সফরের মধ্য দিয়ে এই মৌসুমের প্রথম আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর সেই ম্যাচের আগেই বিসিসিআই একজন স্পন্সর চূড়ান্ত ও নিশ্চিত করে ফেলতে আগ্রহী।

১৩ আগস্টের দর প্রস্তাবের সময়সীমা কোনো সন্তোষজনক ফলাফল ছাড়াই শেষ হয়ে যাওয়ায় মৌসুম শুরুর আগেই চুক্তিটি চূড়ান্ত করার লক্ষ্যে বোর্ড এখন সম্ভাব্য অংশীদারদের সঙ্গে সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছে। আগামী কয়েক বছরের জন্য টাইটেল স্পন্সরশিপ থেকে ভারতীয় বোর্ড মোট ১৭১ কোটি রুপি আয় করতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা প্রতি ম্যাচের আয়ের ক্ষেত্রে ১৫.৫ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।

ক্রিকবাজ -এর তথ্যমতে, প্রস্তাবিত টাইটেল স্পন্সরশিপ প্যাকেজটি অত্যন্ত বিস্তৃত পরিসরের। এর আওতায় রয়েছে সব ধরনের ফরম্যাটে (টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি) ঘরের মাঠে আয়োজিত আন্তর্জাতিক ম্যাচসমূহ এবং রঞ্জি ট্রফি, দুলীপ ট্রফি ও ইরানি কাপের মতো প্রধান ঘরোয়া টুর্নামেন্ট ও বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতা রয়েছে। স্পন্সরশিপের অধিকারের এই ব্যাপক পরিসর এটিকে ভারতীয় ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্পন্সরশিপ প্যাকেজে পরিণত করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও স্

1

মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় দুঃসংবাদ

2

শাড়ি-গাজরায় স্নিগ্ধ জয়া, ক্যাপশনে ‘পিরিতের বেদনা’

3

ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করলো ফ্রান্স

4

জুলাই শহীদদের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

5

ভারতের অরুণাচলে আকস্মিক বন্যায় ৫ সেনা নিখোঁজ

6

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনায় সরকার, শিগগিরই সিদ্ধান্ত

7

হাই পারফরম্যান্সে ভারতের মডেল অনুসরণ করতে চায় বিসিবি

8

ব্যাটিংয়ে নামতে পারবেন তো স্ট্রেচারে মাঠ ছাড়া হৃদয়?

9

শাহআলী থানা থেকে হাতকড়াসহ ছিনতাইকারী সুমন পলাতক,পুলিশের দায

10

ইসরায়েলি হামলার মধ্যেই স্কুলে ফিরল গাজার শিক্ষার্থীরা

11

আসামে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে বেশ কয়েক জন যাত্রী আহত

12

এশিয়ান লিজেন্ডসে বাংলাদেশি দলের অধিনায়ক সাকিব

13

ইরান যুদ্ধ থামানোর চেষ্টা, জেডি ভান্সকে ‘সাইড’ করে দিলেন ট্র

14

কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি

15

ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ই

16

ভেদরগঞ্জে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

17

ইউক্রেনে প্রতি মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া

18

সলঙ্গায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্য গ্র

19

বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি

20