Jahirul Hasan
প্রকাশ : Sep 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডান ঊরুতে চোট, লম্বা সময়ের জন্য মাঠের বাইরে নেইমার

নতুন চোটে বড় ধাক্কা খেলেন নেইমার জুনিয়র। ডান ঊরুর চোটের কারণে চার থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ব্রাজিলিয়ান এই তারকাকে।

সান্তোস জানিয়েছে, পরীক্ষায় নেইমারের ডান ঊরুর রেক্টাস ফেমোরিস পেশিতে ‘টাইপ ২বি’ চোট ধরা পড়েছে। চিকিৎসকদের ধারণা, এই চোট থেকে সেরে উঠতে সর্বোচ্চ আট সপ্তাহ সময় লাগতে পারে।

গত বুধবার কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে পালমেইরাসের বিপক্ষে ১–১ গোলে ড্র হওয়া ম্যাচে চোট পান নেইমার। ম্যাচের প্রথমার্ধেই ডান ঊরুতে ব্যথা অনুভব করেন তিনি। বিরতির পর আর মাঠে ফেরেননি।

চোট পাওয়ার পরদিন সান্তোসের মাঠ ভিলা বেলমিরোর অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নেইমার। মাঠ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তিদের দায়ী করে ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন তিনি।

নেইমার লেখেন, ‘ভিলা বেলমিরোর মাঠের দায়িত্বে থাকা ব্যক্তিকে অভিনন্দন জানাতে চাই। গতকাল ভিলার ইতিহাসের সবচেয়ে বাজে মাঠ ছিল এটি। ম্যাচের এক দিন আগে মাটি আলগা করার কাজ করায় পুরো মাঠে গর্ত হয়ে ছিল। অবিশ্বাস্য! প্রতিপক্ষের পাশাপাশি আমাদের মাঠের বিরুদ্ধেও খেলতে হয়েছে।’

মাঠের অসমান অবস্থার কারণে খেলোয়াড়দের দৌড়ানোর সময় গতি বাড়ানো ও থামাতে অতিরিক্ত শক্তি প্রয়োগ করতে হয়েছে বলেও মন্তব্য করেন নেইমার। তাঁর ভাষ্য, প্রথমার্ধেই তিনজন খেলোয়াড়ের চোট পাওয়াটা তাই কাকতালীয় নয়।

নেইমারের মন্তব্যে কিছুটা বিদ্রূপও ছিল। কারণ, কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ কৃত্রিম টার্ফে হওয়ায় সেই ম্যাচে খেলেননি তিনি। সান্তোসের মাঠ ভিলা বেলমিরোতে ফিরতি লেগে খেলতে নেমেই এবার চোট পেলেন এই ফরোয়ার্ড।

সান্তোসের মেডিকেল পরীক্ষার ফল অনুযায়ী, নেইমারের চোট সারতে চার থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে। তবে তাঁর পুনর্বাসনে সর্বোচ্চ আট সপ্তাহই সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আটলান্টিক মহাসাগরে অভিবাসী নৌকায় ৫ মরদেহ উদ্ধার

1

ইংরেজি-গণিতে বেশি অকৃতকার্য, সর্বোচ্চ পাস আইসিটিতে

2

মার্কিন সেনাদের বিতাড়িত করুন নয়ত হামলার শিকার হন

3

গ্রাহকের পাওনা হাজার কোটি টাকা, ই-কমার্সে শৃঙ্খলা ফেরাতে ৩ ধ

4

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এমএসএফের আন্তর্জাতিক সভাপতির সাক্ষ

5

পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন

6

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সতর্কতা

7

তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বা

8

অর্ধশতাধিক দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্প

9

নেতানিয়াহু আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ‘হুমকি’: তুরস্ক

10

ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, শতাধিক যাত্রীকে উদ্ধার

11

কানাডায় বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ-অধরা

12

‘আমাকে কিছুই জানানো হয়নি’, ‘সরকে চুনর’ বিতর্কে নোরা

13

৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস, স্পিকারের অভিনন্দন

14

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে আবারও সাবেক অধিনায়কদের চিঠি

15

সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত প্রাথমিকের নত

16

গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার

17

অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

18

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

19

‘ফিফার পরবর্তী প্রধানকে অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে’

20