Jahirul Hasan
প্রকাশ : Jul 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

আইপিএলে প্রস্তাব পেয়ে ভারতের সহকারী কোচের পদত্যাগ


মাঠের ক্রিকেট ভারতের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর তারা ইংল্যান্ডের কাছে টি-টোয়েন্টি ও ওয়ানডে উভয় ফরম্যাটের সিরিজ হাতছাড়া করেছে। সর্বশেষ জিম্বাবুয়েতে সিরিজ জিতে কিছুটা সান্ত্বনা খুঁজছেন আইয়ার-কিষাণরা। এরই মাঝে দলটির সহকারী কোচ রায়ান টেন ডাসকেট দায়িত্ব ছেড়েছেন।

গৌতম গম্ভীরের কোচিং অধ্যায়ের শুরু থেকেই সঙ্গী সাবেক এই ডাচ অলরাউন্ডার মূলত আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের প্রস্তাব পেয়েছেন। সে কারণে ইংল্যান্ডে ভারতের সিরিজ শেষেই তিনি দায়িত্ব ছাড়ার কথা বিসিসিআইকে জানিয়েছেন বলে খবর ইএসপিএন ক্রিকইনফোর। যদিও আনুষ্ঠানিকভাবে ভারত কিংবা রায়ান কেউ এই খবর সামনে আনেননি।

নেদারল্যান্ডসের সাবেক এই অধিনায়ক ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে গম্ভীরের সহকারী কোচের দায়িত্ব পালন করে আসছেন। কোচিং প্যানেলের অন্যতম গুরুত্বপূর্ণ ‘থিংক ট্যাঙ্ক’ হিসেবে বিবেচনা করা হয় রায়ানকে। যিনি ব্যাটিং-ফিল্ডিং উভয় বিভাগের কোচিং করাচ্ছিলেন ভারতীয় জাতীয় দলকে। 

ক্রিকইনফো বলছে, কলকাতার বর্তমান কোচ অভিষেক নায়ারের সঙ্গে আগে ভালো সম্পর্ক রায়ান টেন ডাসকেটের। ভারত জাতীয় দলেও দুজন একসঙ্গে সহকারী কোচ পদে দায়িত্ব পালন করেন। একত্রে একই দায়িত্বে ছিলেন কলকাতারও। এ ছাড়া খেলোয়াড় হিসেবেও আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে দীর্ঘ সম্পর্ক রায়ানের। ২০১২ এবং ২০১৪ দুই আসরেই তিনি কলকাতার চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন।

পরবর্তীতে ২০২২ সালে কলকাতার ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পান রায়ান টেন ডাসকেট। তার  দায়িত্ব পালনকালে ২০২৫ এশিয়া কাপ, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত জাতীয় দল। যদিও ভুগছিল টেস্ট ফরম্যাটে। অস্ট্রেলিয়ায় বোর্ডার-গাভাস্কার ট্রফি, নিউজিল্যান্ডে ৩-০ এবং দক্ষিণ আফ্রিকায় ২-০ ব্যবধানে তারা টেস্ট সিরিজ হারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৪ শিল্পকারখানা বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিলের দাবি

1

রাশমিকার ফ্লপকে হিট করে দিল বাংলাদেশি দর্শকরা!

2

সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতি

3

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল ভুবন ভোলানো হাসিতে মন জয় করা স

4

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণী ও দুই ভাইবোনকে নির্যাতন, গ্র

5

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

6

কুয়েতের বিদ্যুৎকেন্দ্র, পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা ইরানে

7

বগুড়াসহ ১০ শহরে স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে : আমিনুল হক

8

ফিফাকে ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন আর্জেন্টাইন দুই ব্যবসায়ী

9

ইনফান্তিনোর সমালোচনায় খোদ ফিফা সেক্রেটারি ও আর্সেন ওয়েঙ্গার

10

মির্জা ফখরুল‌কে ফ্রান্স-সুইজারল্যান্ডের অভিনন্দন

11

ভারতের অরুণাচলে আকস্মিক বন্যায় ৫ সেনা নিখোঁজ

12

ইয়েমেনের দুই শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

13

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

14

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

15

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে

16

শেরপুরে মেলায় চাঁদাবাজি ও তাণ্ডবের পর দুই পক্ষে রক্তক্ষয়ী

17

অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা

18

সব মন্ত্রণালয়ের অভিন্ন প্রশিক্ষণ সিলেবাসের নির্দেশ প্রধানমন্

19

প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম: ক্রীড়া প্রতিমন

20