Jahirul Hasan
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

বরগুনা জেলা ট্রাক ও মালিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ, জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা।


আলমগীর হোসেন শুভ

বরগুনা জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান এবং ট্যাংকলরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) মালিক সমিতির নতুন গঠিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ আজ বরগুনার জেলা প্রশাসককে তাঁর কার্যালয়ে গিয়ে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

গতকাল ১৯ জুলাই ২০২৬ তারিখে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন আঞ্চলিক শ্রম দপ্তর, বরিশালের উপ-পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নস মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত পত্রে সমিতির নতুন কমিটির অনুমোদন ও প্রত্যয়ন প্রদান করা হয়। গত ১৪ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীতা প্রত্যাহারের দিনে প্রতিটি পদে একক প্রার্থী থাকায় নির্বাচন পরিচালনা কমিটি সাত সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছিল।

নবগঠিত কমিটির নেতৃত্ববৃন্দ:
সভাপতি: জনাব মো: হুমায়ুন কবির (মাদল)
সহ-সভাপতি: জনাব মো: রাজেদুর রহমান খোকন
সাধারণ সম্পাদক: জনাব মো: জাহিদুল ইসলাম শহীদ
সহ-সাধারণ সম্পাদক: জনাব মো: মনিরুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক: জনাব মো: বেল্লাল হোসেন
কোষাধ্যক্ষ: জনাব মো: আল আমিন
দপ্তর ও প্রচার সম্পাদক: জনাব মো: মাসুদ

আজ সোমবার (২০ জুলাই) নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বরগুনা জেলা প্রশাসক মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় জেলা প্রশাসক জনাব তাছলিমা আক্তার নতুন কমিটিকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে শুভকামনা ব্যক্ত করেন। একইসাথে, তিনি সমিতির সকল গঠনতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে পরিবহন খাতের উন্নয়ন ও শ্রমিক-মালিকদের কল্যাণমূলক কর্মকাণ্ডে গতিশীলতা বজায় রাখার আহ্বান জানান।

উল্লেখ্য যে, সমিতির গঠনতন্ত্রের ১১ নম্বর ধারা অনুযায়ী নির্বাচিত এই মকার্যনির্বাহী কমিটির মেয়াদ হবে তিন বছর। শ্রম দপ্তর আইন, বিধি এবং ইউনিয়নের গঠনতন্ত্র অনুযায়ী কার্যক্রম পরিচালনার জন্য ইতোমধ্যে কমিটিকে সরকারি প্রত্যয়ন প্রদান করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প

1

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেক

2

সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে আবেগঘন ইয়ামি

3

ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

4

সমাজকল্যাণমন্ত্রীর সঙ্গে ডব্লিউএফপি'র কান্ট্রি ডিরেক্টরের সা

5

মাদুরোর বিচার শুরু হতে পারে আগামী জুনে

6

রোনালদোকে নিয়ে গুজব

7

ফাইনাল হারের পরও স্কালোনির পাশে আর্জেন্টিনার সাবেক তারকা

8

মশা নিধনে দেশীয় উদ্ভাবন পরীক্ষামূলক প্রয়োগে মির্জা ফখরুলের আ

9

অর্ধশতাধিক দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্প

10

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ মামলার তদন্তে কোনো চাপ ছিল না : তদন্ত

11

চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস

12

ফাইনাল ম্যাচ শেষে হাতাহাতি, তদন্ত করবে ফিফা

13

ভারতে প্রথমবার অনুমোদন পেল ডেঙ্গু টিকা

14

বিপিজেএফ ঢাকা মহানগর শাখার প্রধান সমন্বয়ক হলেন হাফিজ উদ্দিন

15

ফিলিস্তিনি যোদ্ধাদের নতুন প্রধানের নাম ঘোষণা

16

বিশ্বকাপের আগে দেওয়া সেই প্রতিশ্রুতি কি রাখবেন ইয়ামাল?

17

দুই সপ্তাহে তিন মার্কিন সেনা নিহত, আহত ১০০

18

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনেও কাটছে জট

19

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, যা বললেন শিশির মনির

20