Jahirul Hasan
প্রকাশ : Aug 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে গড়ে ওঠা শরীয়তপুরের কারা নির্যাতিত বিএনপি নেতা মাহবুব মোর্শেদ টিপু মাদবর

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, তুলাসার ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও কারা নির্যাতিত বিএনপি নেতা মাহবুব মোর্শেদ টিপু মাদবরকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তাঁর সমর্থক ও তৃণমূলের নেতাকর্মীরা বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা ও জনগণের আস্থার মাধ্যমে মাহবুব মোর্শেদ টিপু মাদবর আজকের অবস্থানে পৌঁছেছেন।

নেতাকর্মীদের মতে, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে গড়ে ওঠা বিএনপি নেতা মাহবুব মোর্শেদ টিপু মাদবর। তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, বরং দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে মাঠে থাকা একজন পরীক্ষিত সংগঠক। ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে কারাবরণসহ নানা প্রতিকূলতারও মুখোমুখি হয়েছেন।

তৃণমূল নেতাকর্মীরা বলেন, কারা নির্যাতিত বিএনপি নেতা মাহবুব মোর্শেদ টিপু মাদবর এক দিনে সৃষ্টি হয়নি। তিনি শরীয়তপুরের অসংখ্য হৃদয়ের স্পন্দন। জিয়া পরিবারের প্রশ্নে তিনি বরাবরই আপসহীন অবস্থান বজায় রেখেছেন। তৃণমূল দলীয় নেতাকর্মী তার সঙ্গে আছে। কোন ষড়যন্ত্র করে তার জনপ্রিয়তা নস্ট করা যাবেনা।

মাহবুব মোর্শেদ টিপু মাদবর তুলাসার ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। 
স্থানীয় উন্নয়ন, জনসেবা এবং দলীয় কার্যক্রমে তাঁর সক্রিয় ভূমিকার কারণে তিনি তৃণমূলের নেতাকর্মীদের কাছে সুপরিচিত বলে সমর্থকরা দাবি করেন।

তারা আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নে মাহবুব মোর্শেদ টিপু মাদবর ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। 

দলীয় সংকটের সময়ও তিনি মাঠ ছেড়ে যাননি এবং নেতাকর্মীদের পাশে থেকেছেন। সম্প্রতি তাঁকে ঘিরে বিভিন্ন অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তাঁর অনুসারীরা। তাদের ভাষ্য, এসব প্রচারণার উদ্দেশ্য তাঁর রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করা। তবে তারা মনে করেন, জনগণের ভালোবাসা, দীর্ঘ রাজনৈতিক ত্যাগ এবং তৃণমূলের সমর্থনের কারণে কোনো অপপ্রচারই তাঁর গ্রহণযোগ্যতাকে নষ্ট করতে পারবে না।

তৃণমূল নেতাকর্মীরা দলীয় নেতাদের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাপক বিরোধিতার মুখে যেভাবে পিছু হটলেন ফিফা সভাপতি

1

বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

2

ইরানে প্রকাশ্যে দু’জনের মৃত্যুদণ্ড কার্যকর

3

নিজের বাড়িতে রেখে পান্তকে অনুশীলন করাচ্ছেন ধোনি

4

নর্দান ইউনিভার্সিটির আপন ইসলাম বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদ

5

মাদুরোর বিচার শুরু হতে পারে আগামী জুনে

6

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

7

সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে আবেগঘন ইয়ামি

8

ছাত্রদল আজ যে ভূমিকা রেখেছে, তা প্রশংসার দাবিদার : রবিউল ইসল

9

পুলিশ পদকের তালিকা তাড়াহুড়োর সঙ্গে করা হয়েছিল : স্বরাষ্ট্রমন

10

যারা লেখে ‘ওয়াইড বলে বোল্ড হয়’, তাদের কোচিংয়ে না আসাই ভালো:

11

বিএনপি ও জামায়াতসহ ৩৮ দলের আয়-ব্যয়ের হিসাব জমা ইসিতে

12

আইকনিক গার্ল যে বার্তা দিলেন

13

সরকারের সঙ্গে বৈঠকেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজ

14

বাবাকে দাফনের পর রাতভর বুথে ডিউটি, সকালে দিলেন এইচএসসি পরীক্

15

আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ

16

জ্বালানি সংকট ও ব্যাংকে টাকা নেই, দেশে চলছে দলীয় সন্ত্রাস

17

নিজেদের জাহাজে হামলার পর ইউক্রেনে হামলার প্রস্তুতি নিয়েছিল ই

18

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সতর্কতা

19

প্রথম টেস্টের একাদশে দেখা যাবে লিটনকে?

20