Jahirul Hasan
প্রকাশ : Aug 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

জুলাই গণহত্যার আসামি নজরুল ইসলাম এখন পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক

নিজস্ব প্রতিবেদক:

জুলাই গণহত্যা মামলার আসামি নজরুল ইসলামকে ঢাকা মহানগর উত্তর বিএনপির পল্লবী থানায় গোপনে পদায়ন করার অভিযোগ উঠেছে। এই গোপন অন্তর্ভুক্তি নিয়ে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে।

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, নজরুল ইসলাম রাজধানীর পল্লবী ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ছিলেন। তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগনে পরিচয়ে এবং ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও যুবলীগ নেতা কাজী জহিরুল ইসলাম মানিকের ঘনিষ্ঠ হিসেবে বিগত সময়ে এলাকায় প্রভাব বিস্তার করেন।

বিএনপির নীতি-আদর্শ উপেক্ষা করে কীভাবে অন্য দলের বিতর্কিত নেতাকে পদ দেওয়া হলো, তা নিয়ে দলের ভেতরে-বাইরে শুরু হয়েছে নানামুখী আলোচনা। জানা গেছে, গত ২২ জুলাই হঠাৎ করেই নজরুল ইসলামকে পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক করে অনুমোদন দেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান। 

অভ্যুত্থানে শিক্ষার্থী সিয়াম হত্যা মামলার ১১৩ নম্বর আসামি নজরুল ইসলামের বিএনপিতে পদায়ন টিকে গেলে আওয়ামী লীগ ও যুবলীগের আরও কয়েকজন নেতাকে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিভিন্ন পদে যোগদান করানো হতে পারে বলে গুঞ্জন রয়েছে। 
এক্ষেত্রে আলোচনায় রয়েছে ঢাকা-১৬ আসনের সাবেক এমপি ইলিয়াস মোল্লা ও কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিকের অন্যতম সহযোগী জুলাই হত্যা মামলার আসামি বেনারসি ব্যবসায়ী ছান্দু ও মো. কাসেমের নাম।

এদিকে, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা মহানগর কমিটির সভাপতি সৈয়দা ফৌজিয়া হোসেন এখন বিএনপির নেত্রী। বর্তমানে তিনি জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় সহসভাপতির দায়িত্ব পালন করছেন। 

নেতাকর্মীরা বলছেন, বিগত সময়ে ফৌজিয়া বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসি চেয়েও মানববন্ধন করেছিলেন। এ-সংক্রান্ত বিভিন্ন ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

নজরুল ইসলামকে পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক করা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, নজরুল ইসলাম কখনো বিএনপির প্রাথমিক সদস্যও ছিলেন না। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামেও তাকে রাজপথে দেখা যায়নি।

তাদের অভিযোগ, নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যা ও নারী নির্যাতনসহ বিভিন্ন মামলা ছিল। ২০২৪ সালের ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনে ইলিয়াস মোল্লার পক্ষে নৌকা মার্কার ফটোকার্ড ঝুলিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ ও জাল ভোট দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, “জুলাইয়ে সিয়াম হত্যা মামলায় বাদী পক্ষ আমাকে ভুল করে আসামি করেছিল। এরই মধ্যে আমার নামসহ অনেকের নাম মামলা থেকে প্রত্যাহার হয়েছে। আমি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না।”

এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেন, “কোথাও কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা খতিয়ে দেখা হবে।” 
 কথা বলতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হককে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

নেতাকর্মীরা নজরুল ইসলামকে ওই পদ দেওয়ার ক্ষেত্রে কার সুপারিশ ছিল এবং কী প্রক্রিয়ায় তাকে পদায়ন করা হয়েছে, তা বিএনপির হাইকমান্ডকে খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন।


মি/আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফ

1

রাশিয়ার হামলা ঠেকাতে গিয়ে ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্ব

2

কেন নিজের সন্তানদের আইপ্যাড দেননি স্টিভ জবস?

3

শীতকালে জ্বালানি সংকটের মুখে ইউরোপ

4

কুবিতে ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও বিতর্ক কর্মশালা ২০২৬ অনুষ্

5

রুশ-ইউক্রেন পাল্টাপাল্টি মিসাইল হামলার মাঝেই মস্কোঘেঁষা সার্

6

যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ টিকিয়ে রাখতে পারবে পাকিস্তান?

7

জাতিসংঘের মহাসচিব হিসেবে ফিফা প্রধান ইনফান্তিনোকে চান ট্রাম্

8

চার্চের বাইরে হাজার হাজার ভক্ত, রোনালদো-জর্জিনা কি বিয়ে করেছ

9

অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা

10

শ্রীদেবীর বিয়ের খবরে দিনভর কেঁদেছিলেন আল্লু অর্জুন

11

যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত বেড়ে ৩

12

‘আর্জেন্টিনার বিশ্বকাপ শেষ হয়েছিল ইংল্যান্ডকে হারানোর পরেই’

13

বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে: স্মিথ

14

বন্ধ কারখানা চালু ও বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্র

15

চিন্তায় গাফিলতি এলে জুলাই জাদুঘর থেকে ঠিকানা খুঁজে নতুন যাত

16

হামলার শিকার তরুণকে নিয়ে পুলিশ স্টেশনে ধর্নায় রাহুল গান্ধী

17

রদ্রিকে পেতে আনুষ্ঠানিক আলোচনা শুরু রিয়ালের

18

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

19

রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

20