Jahirul Hasan
প্রকাশ : Jul 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিরিয়ায় ইসরাইলি বাহিনীর নতুন অনুপ্রবেশ


সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাত দিয়ে জানা গেছে, গত দুই দিনে সিরিয়ার কুনেইত্রা অঞ্চলের গ্রামীণ এলাকায় বেশ কয়েকবার অনুপ্রবেশ করেছে ইসরাইলি বাহিনী।

সংবাদ সংস্থাটি জানায়, পাঁচটি সামরিক যান আল-সামদানিয়াহ আল-শারকিয়াহ এলাকায় প্রবেশ করে। সেখানে ইসরাইলি সেনারা একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে পথচারীদের তল্লাশি করে।

এছাড়া, আল-হামিদিয়াহ এলাকায় মোতায়েন থাকা ইসরাইলি সেনারা একটি মর্টার শেল এবং ধোঁয়াবোমা নিক্ষেপ করে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগের দিন সন্ধ্যায়, ড্রোন নজরদারির মধ্যে কুদনা বাঁধের কাছে ইসরাইলের ছয়টি সামরিক যান অগ্রসর হয় এবং পরে সেখান থেকে পিছু হটে।

সিরিয়া এই অভিযানগুলোর তীব্র নিন্দা জানিয়ে একে ১৯৭৪ সালের ‘সেনা প্রত্যাহার চুক্তি’র স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। একই সঙ্গে, দক্ষিণ সিরিয়া থেকে ইসরায়েলকে সম্পূর্ণরূপে সেনা প্রত্যাহারে বাধ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে দামেস্ক।

সূত্র: আলজাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দায় নয়, পেশাদার ফুটবলে অভিষেক হচ্ছে টাইগার শ্রফের

1

গাজী নজরুলের এমপি পদ নির্ভর করছে পুলিশের পদক্ষেপের ওপর: স্পি

2

মার্কিন নির্ভরতা কমাতে তুরস্কের সঙ্গে কানাডার নতুন জোট

3

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধান

4

এলডিসি উত্তরণে আরও ৩ বছর পেল বাংলাদেশ, জাতিসংঘের অনুমোদন

5

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকার

6

ইউক্রেনকে অস্ত্র সরবরাহ : যুক্তরাষ্ট্র, তুরস্ককে কড়া বার্তা

7

ওমানে অবৈধ বিদেশি কর্মীদের জন্য বড় সুখবর

8

২০২৬ বিশ্বকাপকে শেষ বলা সেই রোনালদোকে রেখেই পর্তুগালের দল ঘো

9

বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখত

10

হরমুজ প্রণালি ইস্যুতে নিজেদের শক্ত অবস্থানেই অনড় ইরান

11

ছাত্রদলের সন্ত্রাসনির্ভর রাজনীতি শিক্ষাঙ্গণগুলোতে চলতে পারে

12

বৈশাখী টিভিতে ১১৭ কোটি বিনিয়োগ করেও ভুয়া মামলার শিকার: ড.

13

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

14

নতুন টাইটেল স্পনসর খুঁজছে বিসিসিআই

15

ইসরায়েলকে সামরিক অর্থ সহায়তা বন্ধ করে দেওয়া হবে, বললেন ট্রাম

16

মার্কিন হামলার আগেই আঘাত হানতে পারে ইরান

17

বিটিভির প্যাকেজ প্রিভিউ কমিটিতে খলিলুর রহমান (নয়ন)

18

রোহিঙ্গা গণহত্যার ঘটনায় আইসিজের রায়কে স্বাগত জানাল তুরস্ক

19

অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলেন ইরানের সেই দুই নারী ফুটবলার

20