Jahirul Hasan
প্রকাশ : Aug 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশসহ ১৩ দেশের প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ করল সৌদি


বাব এল-মান্দেব প্রণালি, লোহিত সাগর এবং এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজের চলাচল নিরাপদ রাখতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে যে প্রতিরক্ষা জোট গঠন করেছে সৌদি আরব, সেই জোটের প্রধান কমান্ডার নিয়োগ করা হয়েছে। তিনি হলেন সৌদির নৌবাহিনীর কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। বিবৃতিতে বলা হয়েছে, জোটের প্রধান কমান্ডার হিসেবে এখন থেকে রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরি জোটের প্রতিরক্ষা ব্যবস্থা দেখভাল, সদস্যরাষ্ট্রগুলো এভং অন্যান্য সামুদ্রিক প্রতিরক্ষা জোটের সঙ্গে যোগাযোগ-সমন্বয় এবং জোটের অভিযান পরিচালনার দায়িত্বে থাকবেন।

গত জুলাইয়ের মাঝামাঝি  ইরানের প্রতি সমর্থন জানিয়ে লোহিত সাগরকে এডেন উপসাগর ও ভারত মহাসাগরের সঙ্গে সংযোগকারী বাব এল-মান্দেব প্রণালি এবং লোহিত সাগরের বাণিজ্য জাহাজ চলাচল রুটে অবরোধ জারি করে ইয়েমেনভিত্তিক সশস্ত্র রাজনেতিক গোষ্ঠী হুথি।

উল্লেখ্য, সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর জ্বালানি তেল বৈশ্বিক বাজারে পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালি, তার পরেই আছে লোহিত সাগর এবং বাব এল-মান্দেব প্রণালি। গত ফেব্রুয়ারিতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে তেহরান। ফলে বিকল্প পথ হিসেবে এতদিন লোহিত সাগরের বাণিজ্যপথ ব্যবহার করে আসছিল মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিকারী দেশগুলো।

আর সৌদির কাছে বাব এল-মান্দেব গুরুত্বপূর্ণ এই কারণে যে দেশটির অন্যতম প্রধান সমুদ্রবন্দর ইয়ানাবুর অবস্থান এই প্রণালির কাছে। জুলাইয়ের শেষের দিকে ইয়ানাবু বন্দরে ড্রোন হামলা করে হুথি গোষ্ঠী।

ইয়ানাবুতে হামলার পরেই এই প্রতিরক্ষা জোট গঠনের প্রক্রিয়া শুরু করে রিয়াদ। এ লক্ষ্যে সৌদির মার্কিন দূতাবাসের পক্ষ থেক ৬০টি দেশের সঙ্গে যোগাযোগ করা হয় এবং এ দেশগুলোর মধ্যে ১৪টি দেশ জোটে যোগ দিতে সম্মত হয়।

জোটের সদস্যরাষ্ট্রগুলো হলো— বাহরাইন, বাংলাদেশ, কোমোরোস, জিবুতি, মিসর, জর্ডান, কুয়েত, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সোমালিয়া, সুদান, তুরস্ক এবং ইয়েমেন। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আরও কয়েকটি দেশ এই জোটে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

বাংলাদেশের প্রায় ৭০ শতাংশ পশ্চিমমুখী রপ্তানি বাণিজ্য (বিশেষ করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজার) লোহিত সাগর ও এর আশপাশের রুট দিয়ে পরিচালিত হয়। তাই এই জলপথের নিরাপত্তা বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ এবং বৈশ্বিক নৌ-স্বাধীনতার সাথে সরাসরি সংশ্লিষ্ট।

সূত্র : আলজাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালী প্রবাসী নুরুল হুদাকে "৪ কোটি টাকার" বীমা দাবি পরিশোধ ক

1

পাকিস্তানের আজাদ কাশ্মিরে নির্বাচনী সহিংসতায় ৩০ জনের অধিক নি

2

দুই সপ্তাহে তিন মার্কিন সেনা নিহত, আহত ১০০

3

কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প

4

সালাহকে পেতে তুর্কি ক্লাবের অবিশ্বাস্য প্রস্তাব

5

পরিবেশ সংরক্ষণে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

6

আইকনিক গার্ল যে বার্তা দিলেন

7

বিশ্বকাপের পর মায়ামির অনুশীলনে যোগ দিলেন মেসি

8

শুটিং সেটে দুর্ঘটনা, অবশেষে চোট নিয়ে মুখ খুললেন রাশমিকা

9

মেসি ছাড়াই দেশে ফিরছেন আর্জেন্টাইনরা

10

গাজায় হত্যা চালিয়ে যেতে হবে, বললেন ইসরায়েলি মন্ত্রী

11

ঢাকার চারপাশে নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নে নির্দেশ প্

12

শ্রীদেবীর বিয়ের খবরে দিনভর কেঁদেছিলেন আল্লু অর্জুন

13

ভিনিকে আর এক ইউরোও বেশি দিতে রাজি নয় রিয়াল!

14

অডিও থেকেই ফাঁস হতে পারে অবস্থান, তাই রেকর্ড করা বার্তাও দিচ

15

সমালোচনার মুখে নেইমারের রহস্যময় প্রতিক্রিয়া

16

ভুয়া ক্রিপ্টো অ্যাপের কারণে ১৮ লাখ ডলারের ক্ষতি

17

দেরিতে হলেও জাতির ঘাড় থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেল

18

উত্তপ্ত মধ্যপ্রাচ্য : উপসাগরীয় জ্বালানি স্থাপনায় হামলার হুঁশ

19

সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী

20