Jahirul Hasan
প্রকাশ : Jul 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেকর্ড


যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তাঁর স্ত্রী ঊষা তাদের চতুর্থ সন্তানের জন্মের ঘোষণা দিয়েছেন। চতুর্থ সন্তানের জন্মের মধ্যদিয়ে ১৫০ বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো দায়িত্বে থাকা অবস্থায় কোনো সেকেন্ড লেডি সন্তানের জন্ম দিলেন।

রবিবার (১৯ জুলাই) সকালে মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বেথেসডায় অবস্থিত ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে তাদের পুত্রসন্তানের জন্ম হয়।

এক বিবৃতিতে ভ্যান্স ও তাঁর স্ত্রী জানান, ‘আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের পুত্রসন্তান, অ্যালেক নীল ভ্যান্স (Alec Neel Vance) জন্মগ্রহণ করেছে।’

এতে আরও বলা হয়, ‘ঊষা এবং নবজাতক উভয়েই সুস্থ ও ভালো আছেন এবং আমাদের অন্য সন্তানরা তাদের ছোট ভাইকে পেয়ে ভীষণ আনন্দিত।’

ওহাইও অঙ্গরাজ্যের বাসিন্দা জেডি ভ্যান্স ও ভারতীয় অভিবাসী পরিবারের মেয়ে উষা ভ্যান্স ইয়েল ল’ স্কুলে পড়ার সময় একে অপরের সঙ্গে পরিচিত হন। ২০১৩ সালে তারা সেখান থেকে স্নাতক সম্পন্ন করেন।

২০১৭ সালে তাদের প্রথম পুত্র ইভান ও ২০২০ সালে দ্বিতীয় পুত্র বিবেক জন্ম নেয়। ২০২১ সালে এই দম্পতির কন্যা মিরাবেল জন্মগ্রহণ করে।

অ্যালেক নীল ভ্যান্স গত ১৫০ বছরেরও বেশি সময়ের মধ্যে কোনো দায়িত্বরত ভাইস প্রেসিডেন্টের ঘরে জন্ম নেওয়া প্রথম সন্তান।

এর আগে ১৮০০-এর দশকে সর্বশেষ কোনো দায়িত্বরত ভাইস প্রেসিডেন্ট বাবা হয়েছিলেন।

হোয়াইট হাউস হিস্টোরিক্যাল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ১৮৭০ সালে শুইলার কলফ্যাক্স যখন ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বরত ছিলেন, তখন তিনি এবং তাঁর দ্বিতীয় স্ত্রী এলেন ওয়েডের ঘরে শুইলার কলফ্যাক্স তৃতীয় নামে একটি পুত্রসন্তান জন্ম নেয়।

যুক্তরাষ্ট্রের সাবেক মেরিন সেনা ভ্যান্স আমেরিকানদের অধিক সন্তান নেওয়ার পক্ষে একজন জোরালো সমর্থক। ২০২১ সালে ওহাইও থেকে ইউএস সিনেট আসনের লড়াইয়ের মাধ্যমে রাজনৈতিক ক্যারিয়ার শুরু করার সময় থেকেই তিনি যুক্তরাষ্ট্রের জন্মহার হ্রাসের বিষয়ে বারবার উদ্বেগ প্রকাশ করে আসছেন।

চলতি ২০২৫ সালে ওয়াশিংটনে গর্ভপাত বিরোধী ‘মার্চ ফর লাইফ’ সমাবেশে ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি বলেন, ‘আমি মার্কিন যুক্তরাষ্ট্রে আরও বেশি শিশু দেখতে চাই।’

ভ্যান্সের পরিবারে এই নতুন অতিথির আগমন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে সাম্প্রতিক এক ‘মিনি বেবি বুম’ (সন্তান জন্মের ধুম)-এর অংশ।

হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলারের স্ত্রী কেটি সম্প্রতি তাঁদের চতুর্থ সন্তানের জন্ম দিয়েছেন এবং হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট গত মে মাসে তাঁর স্বামী নিকোলাস রিচিওর ঘরে নিজের দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন।

সূত্র: আল-জাজিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কার নাই, গ্যাস-বিদ্যুৎও নাই, পেটে ভাতও নাই

1

হরমুজ প্রণালি অবরুদ্ধ রাখতে স্পিড বোটেই ভরসা ইরানের

2

সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে

3

ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করলো ফ্রান্স

4

বেরোবিতে র‌্যাগিং প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা

5

রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টে

6

দলের নাম ভাঙিয়ে কেউ দখল ও চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা: রিজভ

7

শরীয়তপুর ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসায় পাশের হার শূন্য: চরম

8

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসল

9

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

10

গাজায় ভবন ধসের ঘটনায় নিহত বেড়ে ২০

11

‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বো

12

ব্রাজিল দলে সংস্কার চান আনচেলত্তি, ছেঁটে ফেলা হচ্ছে ৩ অভিজ্ঞ

13

ক্যাটরিনাকে নিয়ে কটাক্ষকারীদের কড়া জবাব দিলেন সালমান খান

14

ভয়াবহ দুর্ঘটনার শিকার মেঘলা মুক্তা, রয়েছেন আইসিইউতে

15

কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় ঐক্যের

16

বাংলাদেশ নারী দলের নতুন প্রধান কোচ হচ্ছেন ডেভিড হেম্প!

17

জাতিসংঘের মহাসচিব হিসেবে ফিফা প্রধান ইনফান্তিনোকে চান ট্রাম্

18

ব্যাপক বিরোধিতার মুখে যেভাবে পিছু হটলেন ফিফা সভাপতি

19

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির আত্মহত্যা

20