Jahirul Hasan
প্রকাশ : Jul 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাজায় হত্যা চালিয়ে যেতে হবে, বললেন ইসরায়েলি মন্ত্রী


ইসরায়েলি সেনাদের গাজা থেকে প্রত্যাহারের শর্তে নিজেদের অস্ত্র সমর্পণে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। তারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ইসরায়েল যদি শর্ত মেনে তাদের সেনাদের সরিয়ে নেয় এবং গাজায় আর কোনো হত্যাকাণ্ড না চালায় তাহলে তারা নিজেদের অস্ত্র জমা দেবে।

তবে দখলদার ইসরায়েলের উগ্রপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী বলেছেন, হামাসের এ শর্ত তাদের কাছে গ্রহণযোগ্য নয়। তিনি বলেছেন, গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে যেতে হবে। নয়ত হামাস আবারও নিজেদের সংগঠিত করে ৭ অক্টোবরের মতো আরেকটি হামলা চালাবে।

টেলিগ্রামে এ নিয়ে এ দখলদার এক পোস্টে বলেছেন, “৭ অক্টোবরের গণহত্যার পর, প্রত্যেক হামাস সদস্যের রক্ত আমার মাথায় রয়েছে। আর হামাসের সদস্যদের হত্যা বন্ধ করার প্রতিশ্রুতি দিলে তাদের আরেকটি গণহত্যা চালানোর সুযোগ দেওয়ার সামিল হবে।”

“গাজায় হত্যা অব্যাহত রাখতে হবে। ফিলিস্তিনিদের গাজা উপত্যকা ছাড়তে উদ্বুদ্ধ করা অব্যাহত রাখতে হবে এবং ইসরায়েলকে অবশ্যই জয় পেতে হবে।”— যোগ করেন বেন গিভির।

সূত্র: টাইমস অব ইসরায়েল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগালে ঘূর্ণিঝড় ‘চার্লস’-এর তাণ্ডবের আশঙ্কা, বাতিল শত ফ্ল

1

প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

2

ইরানের বিরুদ্ধে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ ঘোষণা যুক্তরাষ্ট

3

শতবর্ষের রেকর্ড ভাঙল দক্ষিণ কোরিয়ার তাপমাত্রা

4

গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার

5

ভারতে বাংলাদেশি ইলিশের চাহিদার কথা উপদেষ্টাকে জানালেন দীনেশ

6

বিএনপি ও জামায়াতসহ ৩৮ দলের আয়-ব্যয়ের হিসাব জমা ইসিতে

7

ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করবে নরওয়ে

8

সহকারী শিক্ষকের স্ত্রীর সঙ্গে পরকীয়া: বাধ্যতামূলক অবসরে প্রধ

9

শেরপুরে মেলায় চাঁদাবাজি ও তাণ্ডবের পর দুই পক্ষে রক্তক্ষয়ী

10

ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

11

‘বিশ্বের সেরা খেলোয়াড় আর নেই, আমরা সেই সুবিধা নেব’

12

মানবজাতির মাথার ওপর ঝুলছে পারমাণবিক অস্ত্রের ‘ড্যামোক্লিসের

13

‘ভারত ২-৩ কোটি ডলার পেলেও, কিছুই পাবে না ওয়েস্ট ইন্ডিজ’

14

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য

15

উচ্চশিক্ষার মাধ্যমে কর্মক্ষম ও দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান র

16

কুয়েতে ইরানের হামলার আগে সতর্কবার্তা উপেক্ষা করেছিল যুক্তরাষ

17

প্রশ্নফাঁসের সঙ্গে আগের কোনো চক্র জড়িত কি না, সেটিও খতিয়ে দে

18

প্রতিশ্রুতি ভঙ্গ, জনমত উপেক্ষা করে সংসদে বিল পাস করছে সরকার

19

পিসিবির নতুন সিদ্ধান্ত, দুই ফরম্যাটের কেন্দ্রীয় চুক্তিতে বাব

20