Jahirul Hasan
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

আসামে বন্যায় মৃত বেড়ে ৮২, পানিবন্দি প্রায় দুই লাখ


ভারতের আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছে। রাজ্যের পাঁচ জেলায় এখনও বন্যার প্রভাব অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রায় দুই লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। শনিবার (১ আগস্ট) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

রাজ্যে বন্যায় শিবসাগর, গোলাঘাট, জোরহাট, নগাঁও এবং চরাইদেও জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বৃহস্পতিবারের তুলনায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বন্যায় দুই লাখের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, রাজ্য সরকার সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর জন্য একাধিক ত্রাণ প্যাকেজ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে বীমা প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত যানবাহন, গবাদি পশু ও সম্পত্তির ক্ষতিপূরণের দাবি দ্রুত নিষ্পত্তি করতে এবং নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ঋণগ্রহীতাদের ঋণ পরিশোধে স্থগিতাদেশ দেওয়ার অনুরোধ জানানো।

কর্মকর্তারা জানিয়েছেন, গোলাঘাট, শিবসাগর ও নুমালিগড়ে দিখৌ ও ধানসিরি নদীতে মারাত্মক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জনসাধারণকে ওইসব এলাকা এড়িয়ে চলতে অনুরোধ করা হয়েছে।

রাজ্যের প্রায় ১৩ হাজার মানুষ ৫৪টি ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন। এছাড়া ২৬টি ত্রাণ বিতরণ কেন্দ্র ৫ হাজার ৩৮৪ জনকে সেবা দিয়ে আসছে। সরকার ইতোমধ্যে ক্ষয়ক্ষতির দ্রুত মূল্যায়নের দিকেও নজর দিয়েছে। মেরামতের জন্য তহবিল যত দ্রুত সম্ভব বরাদ্দ করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

কর্মকর্তারা বলছেন, শিবসাগর ও চরাইদেও থেকে একজন করে মৃত্যুর খবর পাওয়া গেছে। ফলে এ বছর বন্যায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্ত ১ লাখ ৯২ হাজার ৭৯৯ জনের মধ্যে চরাইদেওতেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। জেলায় ৭৭ হাজার ৪৫৬ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরপর রয়েছে শিবসাগর, যেখানে ৬৩ হাজার ৪৯২ জন এবং জোরহাটে ৩৪ হাজার ৬৭ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের ক্ষতিপূরণের দাবি দ্রুত নিষ্পত্তির জন্য বেসরকারি ও সরকারি বীমা সংস্থাগুলোর সঙ্গে আগামী ৫ আগস্ট একটি বৈঠক করবে রাজ্য মন্ত্রিসভা।

সরকার একই দিনে এনবিএফসিগুলোর সঙ্গেও বৈঠক করবে। পাশাপাশি শিবসাগর, চরাইদেও, জোরহাট ও গোলাঘাট এই চারটি এলাকায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ঋণ পরিশোধে স্থগিতাদেশ দেওয়ার জন্য তাদের অনুরোধ জানানো হবে।

সূত্র: ইন্ডিয়া টুডে 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, রাজনৈতিক চাপে কাজের অভিযোগ জামা

1

বাংলাদেশসহ এশিয়ার ৪৭ দেশও প্রত্যাখ্যান করল ফিফার প্রস্তাব

2

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে আমরা দৃঢ়প্রতি

3

দুই সপ্তাহে তিন মার্কিন সেনা নিহত, আহত ১০০

4

বাবাকে দাফনের পর রাতভর বুথে ডিউটি, সকালে দিলেন এইচএসসি পরীক্

5

ভয়াবহ দুর্ঘটনার শিকার মেঘলা মুক্তা, রয়েছেন আইসিইউতে

6

বোমা আতঙ্কে ২০ মিনিট বন্ধ ছিল মিরপুর-১০ মেট্রো স্টেশন

7

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনায় স্পিকারের সঙ্গে বসছে ইসি

8

নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত

9

ঘাঁটির ক্ষয়ক্ষতি লুকাতে সেনাদের মোবাইল কেড়ে নিচ্ছে যুক্তরাষ্

10

মার্কিন সেনাদের থেকে বেসামরিকদের দূরে থাকতে বলল বিপ্লবী গার্

11

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

12

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে

13

গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার :

14

জাপানে ভূমিকম্প, শপিং মল ধসে আটকা বহু মানুষ

15

শরীয়তপুরে শেখ ইয়াসিনের উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদ

16

গাজায় হত্যা চালিয়ে যেতে হবে, বললেন ইসরায়েলি মন্ত্রী

17

বিতাড়িত হওয়ার দুই দশক পর ফের কলকাতায় তসলিমা নাসরিন

18

ভুয়া ক্রিপ্টো অ্যাপের কারণে ১৮ লাখ ডলারের ক্ষতি

19

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফোনালাপ নিয়ে ফেসবুকে যা বল

20