Jahirul Hasan
প্রকাশ : Jul 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রশ্নফাঁস আন্দোলনে সুর বদলালেন সালমান খান, এবার বাড়ি ফেরার আহ্বান


ভারতে প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলন নিয়ে বলিউড অভিনেতা সালমান খান এবার ভিন্ন অবস্থান জানালেন। শুরুতে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে এটিকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার আহ্বান জানালেও এবার তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করেছেন।

একই সঙ্গে অভিভাবকদের উদ্বিগ্ন না হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাসের ওপর আস্থা রাখার পরামর্শ দিয়েছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় সালমান বলেন, দেশের ভবিষ্যৎ ও শিক্ষার্থীদের শিক্ষাগত নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী কঠোর ব্যবস্থা নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। সে কারণে আন্দোলনরত শিক্ষার্থীদের পরিবারের কাছে ফিরে যাওয়ার আহ্বান জানান এই অভিনেতা।

এর আগে, বুধবার রাতে নিজের স্কুলজীবনের একটি পুরোনো ছবি প্রকাশ করে প্রশ্নফাঁসকে শিক্ষাব্যবস্থার জন্য গুরুতর সমস্যা হিসেবে উল্লেখ করেছিলেন সালমান। সে সময় তিনি আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে এটিকে রাজনৈতিক রূপ না দেওয়ার আহ্বান জানান এবং আন্দোলনের কৃতিত্ব শিক্ষার্থীদেরই প্রাপ্য বলে মন্তব্য করেন।

সালমান আরও বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ প্রতিবাদ প্রশংসনীয়। তবে আন্দোলনের একপর্যায়ে সহিংসতার ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন এবং আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানান। একই সঙ্গে প্রশ্নফাঁসের মতো সমস্যাকে গুরুত্বের সঙ্গে মোকাবিলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

সূত্র : এএনআই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধে মানবতার আলো ফাউন্ডেশনের পরিচ্ছন্ন

1

মানচিত্র নিয়ে বিতর্কিত পোস্ট ট্রাম্পের, মার্কিন রাষ্ট্রদূতকে

2

সাকিবকে দেশে ফেরানো নিয়ে আগের অবস্থান থেকে সরে গেলেন ক্রীড়া

3

সিরাজগঞ্জে ৫৫১ পূজামণ্ডপে জেলা পরিষদের অনুদানের চেক বিতরণ

4

ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়ার বিমান ধরছেন শরিফুল

5

মিরাজের অনন্য কীর্তি

6

তিন বছর পর এশিয়া কাপে ফিরল নেপাল

7

নিজেদের জাহাজে হামলার পর ইউক্রেনে হামলার প্রস্তুতি নিয়েছিল ই

8

কঠিন সময়ে পাশে ছিল ক্লাব, প্রতিদান দিতে চান ফোডেন

9

শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানালেন ম

10

নেপাল চীন সীমান্তে নতুন হ্রদের পানি নেমে গেছে, কমল বন্যার শঙ

11

এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক

12

ঐক্যবদ্ধ হলে ‘তেলাপোকারা’ সব উল্টে দিতে পারে: পাকিস্তানের স্

13

ফিফা সভাপতির ওপর আস্থা হারিয়ে এবার পদত্যাগ করলেন শান্দোর চ্য

14

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কান ধরলেন সোনাক্ষী! কার কাছে চাই

15

বাংলাদেশি স্থাপত্য ডিগ্রির আন্তর্জাতিক স্বীকৃতি চায় সরকার :

16

তিন প্রকল্পের পরও চূড়ান্ত হয়নি নতুন উদ্যোগ

17

সানায় সৌদির বিমান হামলায় নিহত বেড়ে ৩৩

18

আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ

19

থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ

20