Jahirul Hasan
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

বেরোবিতে ডিনস অ্যাওয়ার্ড ও মেরিট অ্যাওয়ার্ড পুরস্কার প্রদান


 বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগসমূহের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান)/বিবিএ এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত বিভাগসমূহের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বি.এসসি (ইঞ্জিনিয়ারিং) চূড়ান্ত পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড ও মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।  মঙ্গলবার (০১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী প্রধান অতিথি হিসেবে উপরোক্ত অনুষদভুক্ত বিভাগের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক, সনদপত্র ও চেক প্রদান করেন।

তিনি তাঁর বক্তব্যে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আজকের এই অর্জন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও মেধার স্বীকৃতি। শিক্ষার মূল উদ্দেশ্য কেবল ভালো ফলাফল অর্জন নয়, বরং অর্জিত জ্ঞান ও যোগ্যতাকে দেশ ও বিশ্বমানবতার কল্যাণে কাজে লাগানো। উপাচার্য বলেন, সম্মাননা ও সনদ অর্জনের অনুপ্রেরণা শিক্ষার্থীদের অনেকদূর এগিয়ে নিয়ে যাবে। শিক্ষার্থীদের সততা, দেশপ্রেম ও গবেষণাধর্মী মানসিকতা নিয়ে নতুন বাংলাদেশ ও আধুনিক বিশ্ব বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা উচ্চশিক্ষা ও মানসম্মত গবেষণার সহায়ক পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে দ্বিতীয়বারে মতো ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ৩ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড- ২০২৫/২০২৬ এবং ১৫ জন শিক্ষার্থীকে মেরিট অ্যাওয়ার্ড - ২০২৫/২০২৬ প্রদান করা হয়। অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নূর আলম সিদ্দিক, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. বিজন মোহন চাকী, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. সুমন কুমার দেবনাথ, কলা অনুষদের ডিন প্রফেসর ড. নিতাই কুমার ঘোষ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমদাদুল হক, প্রক্টর প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান তাবিউর রহমান প্রধানসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক শাখার অতিরিক্ত রেজিস্ট্রার মোঃ আমিনুর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি : শিক্ষামন্ত্

1

ফিফা সভাপতির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি উয়েফার

2

ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা : জহির উদ্দিন

3

পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন

4

ইরানি হামলার ভয়ে কেন কাঁপছে বুলগেরিয়ার গ্রামটি?

5

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনেও কাটছে জট

6

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

7

হরমুজ ঘিরে বড় সিদ্ধান্তহীনতায় যুক্তরাষ্ট্র

8

কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প

9

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলগুলো অগ্রা

10

৬৪ দলের বিশ্বকাপের পথে ফিফা, সমালোচনাতেও থামছেন না ইনফান্তিন

11

হোয়াইট হাউসের নির্মাণকাজের কারণেই ট্রাম্পের হেলিকপ্টার ঝুঁকি

12

গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহতের সংখ্যা বেড়ে ১৪

13

তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানম

14

দুই সপ্তাহে তিন মার্কিন সেনা নিহত, আহত ১০০

15

রাফিনিয়াকে প্রশংসায় ভাসালেন হান্সি ফ্লিক

16

গণভোটের রায় মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জামায়াত আমিরের

17

তৃতীয় পক্ষের মাধ্যমে তদন্ত চেয়ে উয়েফা, এএফসি ও কনকাকাফের যৌথ

18

হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্

19

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের প্রস্তুতি শুরু ইসির

20