Jahirul Hasan
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাত্রদল আজ যে ভূমিকা রেখেছে, তা প্রশংসার দাবিদার : রবিউল ইসলাম নয়ন


ঢাকা কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের ভূমিকার প্রশংসা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। ছাত্রদলের পক্ষে মাঠে নেমে তিনি বলেন, ছাত্রদল আজ যে ভূমিকা রেখেছে, তা প্রশংসার দাবিদার।

মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকা কলেজের সামনে নিউমার্কেট পুলিশ বক্সের সামনে অবস্থানরত ছাত্রদলের নেতা–কর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নয়ন বলেন, রাজাকার-আলবদরদের আতঙ্কের দল ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। দেশীয় অস্ত্র ও গোলাবারুদ বহনকারী দলেরও আতঙ্ক যুবদল। আপনারা (ঢাকা কলেজ ছাত্রদল) আজ যে ভূমিকা রেখেছেন, তার জন্য প্রশংসার দাবিদার। আপনারা অতীতেও রাজপথে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন, ইনশাআল্লাহ।

এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মনজুরুল আলম রিয়াদ বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনাকে কেন্দ্র করে জামায়াত-শিবির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সেখানে নিরস্ত্র ছাত্রদলের নেতা–কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, ছাত্রদল গত ১৭ বছর গুলির মুখে রাজপথে আন্দোলন করেছে। শিবিরকে বলব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। ভবিষ্যতে ছাত্রদল তাদের সমুচিত জবাব দেবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবে।

এর আগে মঙ্গলবার দুপুরে জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।

ছাত্রশিবিরের অভিযোগ, ছাত্রদলের নেতা–কর্মীদের হামলায় শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক আব্দুল মালেক গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর দিনভর ঢাকা কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করে এবং ছাত্রদলের নেতা–কর্মীরা শোডাউন করেন।

সন্ধ্যায় ওই কর্মসূচিতে সংহতি জানাতে ঢাকা কলেজে যান ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। তার সঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ বিনিয়োগে নরওয়ের সহযোগিতা চায় বাংল

1

‘সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে ওঠবে’, প্রত্যাশা মির্জা ফখরু

2

ব্রাজিল দলে সংস্কার চান আনচেলত্তি, ছেঁটে ফেলা হচ্ছে ৩ অভিজ্ঞ

3

প্রতিবছর বিপিএল অনুষ্ঠিত হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী

4

ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবার ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়ল

5

জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

6

যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজের বিভ্রান্তি সৃষ্টি করতে পারে:

7

স্ত্রীর মরদেহ উদ্ধার, ফ্ল্যাটেই ছিলেন এমপি গাজী নজরুল

8

রদ্রিকে পেতে আনুষ্ঠানিক আলোচনা শুরু রিয়ালের

9

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কোথায়

10

দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা

11

ফিলিস্তিনের সেই কিশোরীকে আবেগঘন বার্তা স্প্যানিশ প্রধানমন্ত্

12

ইমরান খানের চিকিৎসা নিশ্চিতের দাবিতে ক্রিকেট কিংবদন্তিদের চি

13

২৫ কোটি গাছ লাগাতে শিক্ষার্থীদেরও পাশে চান প্রতিমন্ত্রী আমিন

14

এক ফরম্যাটে হলেও ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ

15

‘টস জিতে বোলিং পেলে অস্ট্রেলিয়াকে ৬০ রানে গুটিয়ে দিতো বাংলাদ

16

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

17

মিডিয়া বিভাগ ছেড়ে বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

18

শতবর্ষের রেকর্ড ভাঙল দক্ষিণ কোরিয়ার তাপমাত্রা

19

গাজায় ইসরায়েলি হামলাকে ‌‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ বললেন আনোয়ার ইব

20