দেশজুড়ে

মিরপুরে মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের আয়োজনে বিক্ষোভ ও শান্তি মিছিল

  জাগোকন্ঠ ১০ ডিসেম্বর ২০২২ , ৩:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মিরপুর বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের আয়োজনে বিএনপি ও জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার ১০ ডিসেম্বর সকালে মিরপুর ১০ নং গোল চত্তরে এ বিক্ষোভ ও শান্তি মিছিল শুরু করে।

মিছিলটি ১০ নম্বর থেকে পল্লবী হয়ে আবার ১০ নম্বর গোল চত্তর এসে শেষ হয়।

মিছিল শেষে মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ শরিফ খান বলেন, রাজনীতির নামে মানুষকে জীবন্ত পুড়িয়ে হত্যাকারীদের রাজনীতি থেকে বিদায় করা এবং অগ্নিসন্ত্রাসীদের সঙ্গে তাদের হুকুমদাতাদেরও বিচারের কাঠগড়ায় দাঁড় করানোই আজ দেশের মানুষের এক দফা দাবি। আমরা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের নেতাকর্মীরা ২০০১ থেকে ২০০৮ বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময়ে মাঠে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।

এ সময় আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান জুয়েল , সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম লিটু, মোঃ চৌধুরী টিটু, বাসারুল ইসলাম বাশার, এন নাহার পপি, প্রচার সম্পাদক- কামাল হোসেন মৃধা, পরিবহন ও যোগাযোগ বিষয়ক সম্পাদক এম মনির হোসেন, যুব ও ক্রীরা সম্পাদক- মোহাম্মদ মনিরুজ্জামান,

আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর/দক্ষিন সহ বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ সহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরও খবর: