জাগোকন্ঠ ৭ আগস্ট ২০২২ , ১০:২৮ অপরাহ্ণ
স্টাফ করেসপন্ডেন্ট:
চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন এলডিপির নেতা আলী আজগর ইসলাম বাবু। শনিবার (০৬ আগষ্ট) বিকালে তিনি বাসায় ফিরেছেন বলে নিশ্চিত করেছেন নিজেই। আলী আজগর ইসলাম বাবু সাবেক যুবদল নেতা ও এলডিপির সহ-সাংগঠনিক সম্পাদক।বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এলডিপির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল হাসপাতালে আলী আজগর ইসলাম বাবু’র চিকিৎসার খোঁজ খবর নেন। এসময় উপস্থিত ছিলেন, এলডিপির উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল মালেক। আরো উপস্থিত ছিলেন,গনতান্ত্রিক সেচ্ছাসেবক দলের আহবায়ক খালেদ বিন রহমান জসীম, সদস্য সচিব সোহেল রানা,জিসান ও গণতান্ত্রিক যুবদলের আহবায়ক আমান সোবহান’সহ অনন্য নেতৃবৃন্দ। আলী আজগর ইসলাম বাবু জাগোকণ্ঠ’কে বলেন, “কৃতজ্ঞতা জানাই আমার প্রাণের সংগঠন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র সকল নেতৃবৃন্দ, সহকর্মী ও বন্ধুদের যারা সশরীরে এসে ও ফোন করে আমার খোঁজ-খবর নিয়েছেন এবং আমার সুস্থতার জন্য দোয়া করেছেন।” “শত ব্যস্ততার মধ্যেও ডক্টর কর্নেল অলি আহমেদ স্যার, মাহবুব ভাই,বিল্লাল হোসেন মিয়াজী ভাই,জসীম ভাই নিয়মিত খোঁজ-খবর নিয়েছে।” কৃতজ্ঞতা সাংবাদিক ভাইদের যারা আমার অসুস্থতার সংবাদ প্রকাশের মাধ্যমে আমার নেতা কর্মীদের কাছে দোয়া চেয়েছেন।”তিনি আরও বলেন, এখন শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাসাতেই কিছুদিন বিশ্রামে থাকতে হবে। পুরোপুরি সুস্থ হতে একটু সময় লাগবে। সবাই আমার জন্য দোয়া করবেন।
এর আগে, হৃদরোগে আক্রান্ত হয়ে গত বুধবার (০৩ আগষ্ট) সকালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি হয়েছিলেন বাবু। তারপর তার শারীরিক অবস্থার অবনতি হলে, উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রেফার্ড করা হয়। ৪ দিন চিকিৎসা শেষে শনিবার বিকালে বাসায় ফিরেন তিনি।
















