জাগো কণ্ঠ ডেস্ক ১৭ জুলাই ২০২৫ , ৩:৫৮ অপরাহ্ণ
গোসাইরহাট(শরীয়তপুর)প্রতিনিধি:
সারাদেশে আইনশৃঙ্খলা অবনতি, হত্যা, দখলবাজি, চাঁদাবাজি ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা, গুজব অপপ্রচারের প্রতিবাদে শরীয়তপুর গোসাইরহাট আলাওলপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫ঘটিকায় গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নের টেকপাড়ে আলাওলপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজওয়ান রাসেল ঢালীর সভাপতিত্বে যুগ্ন সাধারণ সম্পাদক এনায়েতউল্লাহ বাবুল কাজি
সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি আলতাফ হালদারের,ইউনিয়ন সাবেক সাংগঠনিক সসম্পাদক কামরুল নাহার নুর বেপারী, ফারুক আলম ফারুক নেতা সরদার সহ-সভাপতি, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক এনায়েতউল্লাহ বাবুল কাজি, আহ্বায়ক সদস্য ৭ওয়ার্ড বিএনপি আবুল কালাম,শাহাজালাল খা স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারন সম্পাদক,যুবদল নেতা হানিফ খান, যুবদলের যুগ্ন আহ্বায়ক মনহর ঢালীসহ বিভিন্ন নেতাকর্মীরা।
সারাদেশে আইনশৃঙ্খলা অবনতি, হত্যা, দখলবাজি, চাঁদাবাজির প্রতিবাদ জানান তারা।
















