দেশজুড়ে

নোবিপ্রবিতে নানা আয়োজনে ট্রিপল-ই ডে পালিত

  জাগো কণ্ঠ ডেস্ক ২৯ জানুয়ারি ২০২৫ , ২:৫৪ অপরাহ্ণ

মাহতাব চৌধুরী, নোবিপ্রবি প্রতিনিধিঃ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নানা আয়োজনে ট্রিপল-ই ডে-২০২৫ পালিত হয়েছে। আজ বুধবার (২৯ জানুয়ারি ২০২৫) বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে নোবিপ্রবি ট্রিপল-ই এসোসিয়েশন।

নোবিপ্রবি ট্রিপল-ই এসোসিয়েশনের সভাপতি ড. এস এম সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. আসাদুন নবী এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.বেল্লাল হোসাইন।

অনুষ্ঠানমালার মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, সার্কিট অলিম্পিয়াড, আইটি কুইজ, পোস্টার প্রেজেন্টেশন, প্রজেক্ট শোকেস, লাইন ফলোইং রোবট, মোবাইল গেমিং, দাবা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এসময় আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

আরও খবর: