জাগোকন্ঠ ১ জুন ২০২৩ , ৪:১০ অপরাহ্ণ
মাহাবুব তালুকদার:
শরীয়তপুরের গোসাইরহাটে বাংলাদেশ জাতীয় তাবাদি শ্রমিক দলের জেলা কমিটির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও মেজর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর’রহমান বীর উত্তম এঁর ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে গোসাইরহাট উপজেলা শ্রমিক দলের আয়োজনে মঙ্গলবার (৩০ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার দাশের জঙ্গল গ্রামের স্বাস্থ্য কল্যান সংস্থার মাঠে এ স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় আক্তার হোসেন নান্টু খাঁন সাধারণ সম্পাদক গোসাইরহাট উপজেলা বিএনপি এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক দলের জেলা সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজী এমএ কাইয়ুম চুন্নু মুন্সী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল বারেক সরদার (বাদশা)।
এ সময় বক্তারা বলেন, শেখ হাসিনা সরকারের অধীনে কোন নির্বাচনে অংশ নিবেনা বিএনপি। এ সরকারকে আন্দোলনের মাধ্যমে বিদায় করা হবে। সেজন্য আগামী আন্দোলনে সবাইকে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশ নেয়ার আহ্বান জানানো হয়।
স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন কামরুজ্জামান মজনু যুগ্ম সাধারণ সম্পাদক গোসাইরহাট উপজেলা বিএনপি, জিয়াউর জমাদ্দার সহসাংগঠনিক সম্পাদক
গোসাইরহাট উপজেলা বিএনপি, উজ্জ্বল চৌধুরী সাবেক সাধারণ সম্পাদক গোসাইরহাট উপজেলা যুবদল, মোঃ আজম সিকদার শ্রমিক নেতা ভেদরগঞ্জ উপজেলা, দেলোয়ার হোসেন সরদার শ্রমিক নেতা ভেদরগঞ্জ উপজেলা।
মোঃ আলমগীর হোসেন সরদার প্রস্তাবিত সভাপতি গোসারহাট উপজেলা শ্রমিক দল, ফারুক হোসেন শ্রমিক নেতা গোসাইরহাট উপজেলা, বাপ্পি পেদা শ্রমিক নেতা গোসাইরহাট উপজেলা, মহিউদ্দিন লাকোরিয়া কুচাইপট্রি ইউনিয়ন সাধারণ সম্পাদক শ্রমিক দল, মোঃ ইব্রাহিম শ্রমিক নেতা গোসাইরহাট উপজেলা, মোঃ নাছির শ্রমিক নেতা গোসাইরহাট উপজেলা, মনির ঘরামী শ্রমিক নেতা গোসাইরহাট উপজেলা, জামাল হোসেন বেপারী পৌরসভা শ্রমিক নেতা গোসাইরহাট উপজেলা প্রমুখ।
















