দেশজুড়ে

নির্বাচনী এলাকায় সফরে আসছেন জামালপুর -১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ এম পি

  জাগোকন্ঠ ২৮ ফেব্রুয়ারি ২০২৩ , ১২:১৯ অপরাহ্ণ

জামালপুর জেলা প্রতিনিধি,

দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ তথা জামালপুর ১ আসনের সাংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক সফল তথ্য ও সাংস্কৃতিক মন্ত্রী জনাব আবুল কালাম আজাদ এমপি আগামী ১ মার্চ থেকে ৪ মার্চ পর্যন্ত জামালপুর জেলার বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলায় সফর করবেন তার সফরসূচি তে ১ মার্চ বুধবার সকালে বকশীগঞ্জ উপজেলার উদ্দেশ্য ঢাকা ত্যাগ করবেন এবং দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহন কবেন। পরে ২ মার্চ বৃহস্পতিবার সকাল ৯ টায় দেওয়ানগঞ্জ উপজেলার উদ্দেশ্য বকশীগঞ্জ জামিরাবাগ ত্যাগ করবেন দেওয়ানগঞ্জ উপজেলায় দিনব্যাপি বিভিন্ন উন্নয়নমলক কাজের উদ্বোধন সহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এবং ৩ মার্চ শুক্রবার দেওয়ানগঞ্জ উপজেলার ইউনিয়ন সমূহে সফর সহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ৪ মার্চ বকশীগঞ্জ উপজেলা জামিরাবাগ থেকে ঢাকার উদ্দেশ্য যাত্রা করবেন।