দেশজুড়ে

সরিষাবাড়ীতে সুন্দরী বিউটির ফাদে পা দিয়ে নিঃস্ব আনোয়ার হোসেন 

  জাগো কণ্ঠ ডেস্ক ১৬ ফেব্রুয়ারি ২০২৩ , ৩:২৮ অপরাহ্ণ

কাজি ফারুক সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃজামালপুরের সরিষাবাড়ীতে সুন্দরী বিউটি আক্তারের ফাদে পা দিয়ে আনোয়ার সহ অনেক যুবক নি:স্ব হয়ে পড়েছেএবিষয়ে প্রতিকার চেয়ে সাংবাদিকদের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আনোয়ার নামে এক যুবক

আনোয়ার হোসেনের লিখিত অভিযোগে জানা যায়,সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের নাথেরপাড়া গ্রামের শাহজাহান আলী মাষ্টারের ছেলে আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে। একই ইউনিয়নের বাটিকামারী গ্রামের আব্দুল আলীম বাবুর স্ত্রী বিউটির সাথে পরিচয় হয় আনোয়ারের সাথে।বিউটির বাড়িতে হাউজ ওয়ারিং কাজ করতে গেলে আনোয়ার বিউটির সম্পর্ক আরও গভীর হয়।সুন্দরী বিউটি আনোয়ারকে ফাদে ফেলে স্বামী বাবুকে দিয়ে অশ্লীল ভিডিও অপ্রীতিকর ছবি তুলে।এক পর্যায়ে ওই ভিডিও ছবি দেখিয়ে বিউটি বাবু আনোয়ার এর কাছে মোটা অংকের টাকা দাবি করে, টাকা না দিলে ইন্টারনেটে সব ছবি ছড়িয়ে দেয়ার হুমকি দেয়।পরে মান সম্মানের ভয়ে আনোয়ার বিভিন্ন সময় বিউটি স্বামী  বাবুকে লাখ টাকা দেয়।কিছুদিন পর আবারও ১০ লাখ টাকা দাবি করে, ওই টাকা না দেয়ায় আনোয়ারের নামে মিথ্যা মামলা দেয় বিউটি। সেই মামলায় মাস জেল খেটে জামিনে বের হয়ে আসে আনোয়ার।কিছু দিন যেতে না যেতেই আবারও বিউটি বাবু মুঠোফোনে টাকা চায় এবং মামলা দেয়ার হুমকি দেয়।

এলাকার সাধারণ যুবক বিউটি বাবু খপ্পরে পড়ে ভিন্নপথে পা বাড়াচ্ছে বলে জানায় এলাকার বিভিন্ন মহল।বিউটি বাবু ফাদ থেকে এলাকার যুব সমাজকে রক্ষা করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন আনোয়ারসহ সচেতন মহল

আরও খবর: