চাকরির খবর

৮৫ হাজার বেতনে চাকরির সুযোগ, আবেদন করুন এখনই

  জাগো কণ্ঠ ডেস্ক ৪ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:১৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ নারী প্রগতি সংঘ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের অভ্যন্তরীণ কাজের জন্য লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : প্রোগ্রাম কোঅর্ডিনেটর। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : কমপক্ষে মাস্টার্স পাস। তবে পদ সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : ৮৫০০০ টাকা। প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আবেদনপত্র, সিভি ও সদ্য তোলা ছবিসহ পাঠাতে হবে এক্সিকিউটিভ ডিরেক্টর,  বাংলাদেশ নারী ও প্রগতি সংঘ, ১৩/১৪, বাবর রোড, ব্লক বি, মোহাম্মদপুর হাউজ ইস্টেট, ঢাকা-১২০৭ এই ঠিকানায়।

আরও খবর: