Jahirul Hasan
প্রকাশ : Nov 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

যে তহবিল রয়েছে, তাতে জানুয়ারি পর্যন্ত ইরানে যুদ্ধ চালানো যাবে : ট্রাম্প

বর্তমানে ওয়াশিংটনের হাতে ইরান যুদ্ধের জন্য যে আর্থিক বরাদ্দ বা তহবিল রয়েছে, তাতে ২০২৭ সাল পর্যন্ত যুদ্ধ চালিয়ে নিতে পারবে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানিয়েছেন।

অবশ্য তিনি এ-ও দাবি করেছেন যে চাইলে ‘যে কোনো মুহূর্তে’ ইরান যুদ্ধের অবসান ঘটাতে পারেন তিনি।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্টকে একটি সাক্ষাৎকার দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। গতকাল মঙ্গলবার প্রকাশিত হয়েছে সেটি। সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প ইরান যুদ্ধ ইস্যুতে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির কঠোর সমালোচনা করেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে মার্কিন বাহিনী। ডেমোক্রেটিক পার্টি শুরু থেকেই ব্যাপকভাবে এই সামরিক অভিযানের বিরুদ্ধে ছিলো; কিন্তু সে সময় যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসে রিপাবলিকান পার্টির সংখ্যাগরিষ্ঠতা থাকায় ডেমোক্র্যাট এমপিদের আপত্তি ধোপে টেকেনি।

তবে এই চিত্র বদলে গিয়েছে গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর। এই নির্বাচনের মধ্যে দিয়ে ১৯৯২ সালের পর কংগ্রেসে সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ডেমোক্রেটিক পার্টি। আগামী জানুয়ারি থেকে কংগ্রেসের দায়িত্ব নেবেন ডেমোক্র্যাট এমপিরা এবং কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের (প্রতিনিধি পরিষদ) সম্ভাব্য স্পিকার ইতোমধ্যে জোর দিয়ে বলেছেন যে কংগ্রেসের দায়িত্ব নেওয়ার পর ডেমোক্র্যাট এমপিদের প্রথম কাজ হবে ইরানে ‘স্বেচ্ছাচারী ও বেপরোয়া’ যুদ্ধ বন্ধ করা।

নিউইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষা সক্ষমতা ধ্বংস হয়ে গেছে এবং দেশটির নেতৃত্বও নিশ্চিহ্ন হয়ে গেছে। আমরা জয়ের দ্বারপ্রান্তে আছি; আর ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের একটি নিশ্চিত অর্জিত বিজয়কে পরাজয়ে রূপান্তর করতে চাইছে।”

জানুয়ারি মাসে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে গেলে সামরিক পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে সীমাবদ্ধতা তৈরি হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তার প্রশাসন জানুয়ারি পর্যন্ত সামরিক কার্যক্রম চালিয়ে যাওয়ার মতো আর্থিক প্রস্তুতি নিয়ে রেখেছে।

“জানুয়ারি মাসের শেষ পর্যন্ত আমাদের কাছে প্রয়োজনীয় অর্থ রয়েছে। এই সময়সীমার মধ্যে কোনো (তহবিল সংক্রান্ত) সমস্যা হবে না।”
“তাছাড়া যুদ্ধের নিয়ন্ত্রণ এখন আমাদের হাতে। আমরা চাইলে যে কোনো মুহূর্তে এ যুদ্ধের ইতি টানতে পারি।”

ট্রাম্প জোর দিয়ে বলেন যে, ওয়াশিংটন যেকোনো সময় এই সংঘাতের সমাপ্তি টানতে পারে। তিনি বলেন, “আমরা চাইলে যেকোনো মুহূর্তেই এই যুদ্ধের ইতি টানতে পারি।”

সাক্ষাৎকারে ইরানে সরকার পরিবর্তনের (রেজিম চেঞ্জ) সম্ভাবনা নিয়েও কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, ইরানের  সরকার পরিবর্তন ‘সম্ভবত করা যেতে পারে’ ঠিকই, তবে এটি তার মূল লক্ষ্য নয়।

তিনি বলেন, “আমি শুধু চাই যে তাদের কাছে যেন পারমাণবিক অস্ত্র না থাকে। আমি কখনোই সরকার পরিবর্তনের পক্ষে বা বিপক্ষে ছিলাম না; এটি আমার কাছে কখনোই কোনো শর্ত ছিল না।”

সূত্র : আনাদোলু এজেন্সি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার চারপাশে ২-৩ মাসের মধ্যে চালু হচ্ছে ওয়াটার বাস: নৌমন্ত্

1

পাকিস্তানে দুই বিদেশি নারীকে গণধর্ষণ, উপপ্রধানমন্ত্রীর নাতিস

2

সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী

3

ইংল্যান্ড শিবিরে আলোচনায় ঘুরেফিরে ম্যান সিটির রায়

4

পিছিয়ে যাচ্ছে গেমস, ফেডারেশনগুলোকে এনএসসির ডেডলাইন

5

জুলাই অভ্যুত্থান ফরাসি বিপ্লবের চেয়ে কোন অংশে কম নয়: রিজভী

6

বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি, চাঞ্চল্যকর

7

চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান

8

নারীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকাতে বৈশ্বিক পদক্

9

অস্ট্রেলিয়াকে ধুলোয় মিশিয়ে দিয়েছে বাংলাদেশ : আকাশ চোপড়া

10

৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উ

11

ইরানের চোখ ফাঁকি দিয়ে যেভাবে চলছে তেলের জাহাজ

12

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন

13

ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের, দাবি মরিনিওর

14

সিপিএলের অভিষেক রাঙিয়ে যা বললেন মিরাজ

15

চীনে কিম জং উনের সঙ্গে বৈঠক হতে পারে, বললেন ট্রাম্প

16

বিশ্বকাপ জয়ে বাঁধভাঙা উল্লাস, ভূমিকম্পের মতো ‘কম্পন’ অনুভূত

17

বিটিভিতে নিজেদের ছবি কম দেখানোর অনুরোধ তথ্য মন্ত্রী-প্রতিমন্

18

রোনালদোকে শাস্তি দিলো পর্তুগাল

19

‘চাইলেই সবাইকে বাদ দিতে পারেন না’, আনচেলত্তিকে একহাত নিলেন স

20