Jahirul Hasan
প্রকাশ : Nov 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

পররাষ্ট্রসচিবের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং।

রোববার (২২ নভেম্বর) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে হাইকমিশনার ১৯৭২ সাল থেকে বাংলাদেশে কানাডার ৬.৩ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক সহায়তার বিষয়টি তুলে ধরেন। উভয় পক্ষ দুই দেশের মধ্যে দ্রুত বর্ধনশীল দ্বিপাক্ষিক সম্পর্ক— যার পরিমাণ ২০২৫ সালে ৪ বিলিয়ন ডলার অতিক্রম করেছে তাকে স্বাগত জানায়। তারা কৃষি, জ্বালানি, নিরাপত্তা ও প্রতিরক্ষা এবং শিক্ষার মতো খাতে বাণিজ্য সম্প্রসারণ ও বৈচিত্র্য আনার বিষয়ে একমত পোষণ করেন। 

এছাড়া, ২০১৭ সাল থেকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় কানাডার ৭০০ মিলিয়ন ডলার সহায়তা, আন্তর্জাতিক আদালতের সাম্প্রতিক রায় এবং এই সংকটের একটি টেকসই সমাধানের লক্ষ্যে কীভাবে একে অপরের সঙ্গে ও অন্যান্য অংশীদারদের নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করা যায়, তা নিয়ে আলোচনা করেন। 
এই সমাধানের মাধ্যমে পরিস্থিতি অনুকূলে এলে রোহিঙ্গারা যেন নিরাপদে, স্বেচ্ছায়, স্থায়ীভাবে এবং মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে ফিরে যেতে পারে, তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

উভয় পক্ষ বাংলাদেশ ও কানাডার মধ্যে আসন্ন ষষ্ঠ দ্বিপাক্ষিক পররাষ্ট্র নীতি বিষয়ক পরামর্শ সভাকে স্বাগত জানায়, যা ঢাকায় অনুষ্ঠিত হবে। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে এই পরামর্শ সভায় পারস্পরিক লাভজনক অংশীদারিত্বের ভিত্তিতে কার্যকর ও সুনির্দিষ্ট ফলাফল অর্জনে উভয় পক্ষ সম্মত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইডেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার

1

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষ্যে হাফিজ উদ্দিনকে ফুলেল

2

ইতালি দলে পিরলোর নিয়োগে নতুন মোড়

3

সাফে রোনান সুলিভানকে পাচ্ছে বাংলাদেশ

4

নতুন বই, বিশ্বমানের ই-জার্নালের সাথে চালু হচ্ছে অটোমেশন

5

‘ইয়েমেনের বর্তমান উত্তেজনার জন্য দায়ী সৌদি আরব’

6

ডেঙ্গু প্রতিরোধে সিরাজগঞ্জে মাঠে ডিসি, একযোগে পরিচ্ছন্নতা অভ

7

সুখবর পেল আর্সেনাল

8

তরুণ আন্দোলনকারীদের প্রতি সমর্থন রাহুল গান্ধীর

9

মক্কা জোটের পর এবার ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্

10

সরকারি জায়গায় পানির পাম্প স্থাপনে বাধা দেওয়ার প্রতিবাদে ম

11

স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক

12

ওমানের সুলতানকে ওমানিদের নিয়ে মহানবীর বলা বাণী শোনালেন ব্রিট

13

ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প

14

বিশ্বকাপের ঘটনায় আর্জেন্টাইনদের কঠোর শাস্তি, ফিফার সমালোচনায়

15

নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৫২, নিখোঁজ ২৫০০

16

মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে চায় রাশিয়া

17

বিজয়া দশমী উপলক্ষে রাষ্ট্রপতির শুভেচ্ছা

18

অতীতের চেয়ে গণমাধ্যমে এখন সবচেয়ে বেশি স্বাধীনতা দেখছি: তথ্য

19

স্বাস্থ্যগত সমস্যার কারণে মুসিয়ালাকে বিক্রির কথা ভাবছে বায়ার

20