দেশজুড়ে

মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে দেওয়ানগঞ্জে মিছিল

  জাগোকন্ঠ ২৪ মার্চ ২০২৩ , ৯:৩২ পূর্বাহ্ণ

জামালপুর,জেলা প্রতিনিধি:

আসন্ন মাহে রমজান মাসের পবিত্রতা রক্ষার দাবিতে দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি ও তারাটিয়াতে মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে সানন্দবাড়ী বাজার ও তারাটিয়া বাজারে সন্ধ্যায় মিছিল অনুষ্ঠিত হয়েছে ।

সানন্দবাড়ী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে মিছিলের আয়োজন করে। মিছিলটি কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় একই স্থানে শেষ হয়।

উপর দিকে তারাটিয়া বাজারে মুল পয়েন্ট সড়ক গুলো প্রদক্ষিণ করে । এতে উপস্থিত ছিলেন, মোতালেব হোসেন, ইউপি সদস্য রাজু আহমেদ সহ প্রমূখ।

সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব এম.এ বারী আকন্দের সভাপতিত্বে
এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া।

এ সময় উপস্থিত ছিলেন, চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক জনাব আবু- শামা আকন্দ, সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আলহাজ্ব কবি আজিজুর রহমান, সানন্দবাড়ী কলেজের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেন, চিথুলিয়াদিগর মহিয়ু সুন্নাহ্ আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মজিদ, সানন্দবাড়ী বাজার বনিক সমিতির সভাপতি গাজিউর রহমান, মাওলানা খলিলুর রহমান প্রমূখ।

বক্তারা বলেন, এ মাসের পবিত্রতা রক্ষায় সবাইকে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখতে হবে। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় সাধ্যের মধ্যে রাখতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান তারা।

আরও খবর: