রাজধানী

পুরুষ দিবস উপলক্ষে রাজধানীতে বাইসাইকেল র‍্যালি

  জাগো কণ্ঠ ডেস্ক ১৯ নভেম্বর ২০২২ , ৭:৫৮ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে রাজধানীতে বাইসাইকেল র‍্যালি হয়েছে। নারী নির্যাতন ও যৌতুকের মামলায় তদন্ত ছাড়া গ্রেপ্তার বন্ধের দাবিতে এইড ফর মেন ফাউন্ডেশনের উদ্যোগে এ র‍্যালির আয়োজন করা হয়।

শনিবার (১৯ নভেম্বর) সকালে র‍্যালিটি শিল্পকলা একাডেমি থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একাডেমির দ্বিতীয় গেটে এসে শেষ হয়।

বাইসাইকেল শোভাযাত্রার উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।

dhakapost

র‍্যালিতে অংশ নেন পীরজাদা শহীদুল হারুন, ক্যাম্পাস পত্রিকার প্রধান সম্পাদক ড. এম হেলাল, জাতীয় দাবা খেলোয়াড় এনায়েত হোসেন, ব্যারিস্টার আশরাফুল, ফাউন্ডেশনের সভাপতি ড. আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিমসহ সংগঠনের নেতারা।

সংস্থাটির উদ্যোগ র‌্যালি শেষে শিল্পকলা একাডেমির সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট ও টি-শার্ট প্রদান করা হয়।

আরও খবর: