জাগো কণ্ঠ ডেস্ক ৬ ডিসেম্বর ২০২৪ , ১১:৩৬ পূর্বাহ্ণ
মাহতাব চৌধুরী, নোবিপ্রবি প্রতিনিধিঃ
এতে নোবিপ্রবির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অন্তত ৩০০ নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেন বলে জানা গেছে। তবে নোবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম এখনো প্রকাশ্যে আনেনি এই ছাত্র সংগঠন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ৮টায় নোয়াখালী মাইজদী শহরে একটি কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর সভাপতি নোমান হোসেন নয়ন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী শহর শাখার সভাপতি আবু সাঈদ সুমন। সভাপতিত্ব করেন নোবিপ্রবি শাখার সভাপতি।
এ বিষয়ে নোবিপ্রবি শাখা ছাত্রশিবির নেতাদের সঙ্গে যোগাযোগ করলে শিবির নেতারা জানান, এ মুহুর্তে আমরা কোনো বক্তব্য দিতে পারছি না। পরবর্তী সময়ে আমাদের সার্বিক বিষয় নিয়ে আপনাদের জানাব।
















