দেশজুড়ে

নোয়াখালীর ৩০ জন অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ লক্ষ টাকার জিনিয়াস শিক্ষাবৃত্তি প্রদান।

  জাগো কণ্ঠ ডেস্ক ২৮ জানুয়ারি ২০২৫ , ৭:২৯ অপরাহ্ণ

মাহতাব চৌধুরী, নোবিপ্রবি প্রতিনিধিঃ

নোয়াখালী অঞ্চলের ৩০ জন অসচ্ছল শিক্ষার্থীকে প্রায় ৫০ লক্ষ টাকার জিনিয়াস শিক্ষা বৃত্তি প্রদান করছে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)।

বিশ্ববিদ্যালয় পর্যায়ের পিছিয়ে পড়া শিক্ষার্থীদেরকে ২.৫ বছরব্যাপী মাসিক ৪০০০ টাকা হারে বৃত্তি প্রদান করবে সিজেডএম। নোয়াখালী অঞ্চল থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজর শিক্ষার্থীরা এই বৃত্তির আওতাভুক্ত।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আজ মঙ্গলবার (২৮ জানুয়ারী ২০২৫) এই বৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়। এছাড়াও অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের জন্য সক্ষমতা উন্নয়নে ক্যাপাসিটি বিল্ডিং সেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জিনিয়াস বৃত্তিপ্রাপ্ত মোট ১২৭ জন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।

জিনিয়াস বৃত্তি কর্মসূচির আওতাভুক্ত শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদানের পাশাপাশি বিভিন্ন প্রণোদনা ও দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। সংশ্লিষ্ট প্রশিক্ষণ, বৃত্তি এবং প্রণোদনা শিক্ষার্থীদেরকে দেশের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য যে, দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত কর্পোরেট প্রতিষ্ঠান এবং বিত্তবান ব্যক্তিদের প্রদত্ত যাকাতের অর্থের মাধ্যমে গঠিত যাকাত তহবিল থেকে এই বৃত্তি ২০১০ সাল থেকে নিয়মিতভাবে প্রদান করা হচ্ছে। সিজেডএম এখন পর্যন্ত প্রায় ১৭,৫০০ ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করেছে এবং বর্তমানে ৭৮০০ এর অধিক অসচ্ছল ছাত্র-ছাত্রীর মাসিক ৪০০০ টাকা হারে ২.৫ বছরের জন্য বৃত্তি চলমান রয়েছে। এ বছর সারাদেশে আরও প্রায় ১৮০০ শিক্ষার্থীর বৃত্তি প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

আরও খবর: