দেশজুড়ে

জিয়াউর রহমানের আদর্শেই সাংবাদিকদের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন তারেক রহমান: হুইপ অপু

  জাগো কণ্ঠ ডেস্ক ৩০ মে ২০২৬ , ২:২৭ অপরাহ্ণ

মাহাবুব তালুকদার:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ করেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সাংবাদিকদের স্বাধীনভাবে লেখার অধিকার এবং সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

শনিবার (৩০ মে) দুপুরে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে শরীয়তপুর জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হুইপ অপু বলেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা সুসংহত রাখতে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার কোনো বিকল্প নেই। তিনি সাংবাদিকদের ১০ম ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন-ভাতা বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, গণমাধ্যমকর্মীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সময়ের দাবি। নবনির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানিয়ে তিনি শরীয়তপুরের সার্বিক উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শরীয়তপুর জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আবুল হোসেন সরদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল আমিন রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শওকত আরা আক্তার এবং শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক সদর এ. কে. এম. নাসির উদ্দিন কালু।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর: