দেশজুড়ে

নাটোরে ডোবার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

  জাগো কণ্ঠ ডেস্ক ৭ সেপ্টেম্বর ২০২২ , ১১:২৭ পূর্বাহ্ণ

নাটোরের লালপুরে ডোবার পানিতে ডুবে শিমলা (৪) ও মাহিন (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৭ সেপ্টম্বর) দুপুরে উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের জোকাদহ এলাকায় এ ঘটনা ঘটে। শিমলা জোকাদহ এলাকার শিপনের মেয়ে ও মাহিন একই এলাকার রিপনের ছেলে।

লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।

মৃত শিশুদের স্বজনরা জানান, সকাল থেকেই নিখোঁজ ছিল দুই শিশু। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবার পানিতে তাদের ভাসতে দেখেন স্থানীয়রা। তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী ঈশ্বরদী উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব‍্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।