জাগো কণ্ঠ ডেস্ক ২৬ মার্চ ২০২৫ , ৭:৫৮ অপরাহ্ণ
গভীর দুঃখের সাথে জানাচ্ছি , রাণীশংকৈল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর অবসর প্রাপ্ত শিক্ষিকা সুলতানা আনোয়ারা শাহীন মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে গত সোমবার (২৩ মার্চ ২০২৫) সময় দুপুর ১ টায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর ।
দৈনিক কালের কণ্ঠের রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি , রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক অধ্যাপক মণিরুজ্জামান মণি ও বিশিষ্ট ব্যবসায়ী মাহফুজ হাসান বকুলের মাতা।
তিনি সাংবাদিক দৈনিক জনকণ্ঠের সাবেক সিটি রিপোর্টার, জাগোকণ্ঠের প্রতিনিধি ও রাজধানী টিভির বিশেষ প্রতিনিধি শাহরিয়ার কবির এর বড় বোন।
মৃত্যুকালে তিন পুত্র সন্তান মণি ,শিল্পী, বকুল ও নাতি নাতনি আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণাগ্ৰাহী রেখে যান।
শা/আই











