দেশজুড়ে

শেরপুরে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

  জাগো কন্ঠ ৩১ জুলাই ২০২৫ , ১১:১৩ পূর্বাহ্ণ

 

বগুড়ার শেরপুরে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১জুলাই) সকাল ১০ হইতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজারদিঘী দাখিল মাদ্রাসায় এই অনুষ্ঠানের আয়োজন করে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সুপার জনাব আলহাজ্ব মাওঃ মুহাম্মদ উমার ফারুক সাহেব।

জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অনেকে অংশগ্রহণ করেন।
উপস্থিত বক্তৃতায়
১ম – ইশরাত জাহান রিমু -১০ম শ্রেণি। ২য়- হালিমাতুজ সাদিয়া – ১০ম শ্রেণি। ৩য়- জান্নাতি খাতুন -৮ম শ্রেণি। এই সকল ছাত্র-ছাত্রী অনুষ্ঠানে বিজয়ী লাভ করেন ।শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মোমিনুল ইসলাম, সহকারী শিক্ষক, রাজারদিঘি দাখিল মাদ্রাসা তার সঞ্চালনায় , আরো উপস্থিত ছিলেন,অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক /শিক্ষিকা,কর্মচারীবৃন্দ। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের মধ্যে দিয়ে প্রতিটি অনুষ্ঠানটি সুন্দর ভাবে শেষ হয়েছে। সবশেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয় এবং সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।