জাগো কণ্ঠ ডেস্ক ৭ এপ্রিল ২০২৩ , ১:৪১ অপরাহ্ণ
জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের সর্দারপাড়া জামে মসজিদের অবমাননা মসজিদের দান বক্সে প্রস্রাব ও মুসল্লিদের অকথ্য ভাষায় গালাগালি ইমাম সাহেবের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার জুম্মা নামাজ পর।
মসজিদের অবমাননা মুসল্লিদের অকথ্য ভাষায় গালাগালি মসজিদের দান বাক্সে প্রস্রাব ও ইমাম সাহেবের উপর হামলার প্রতিবাদে নাদু ব্যপারির ছেলে জাকির হোসেন এর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল টি দেওয়ানগঞ্জ টু ঝালুরচর মেইন রোডে সর্দার পাড়ায় এলাকায় প্রদক্ষিণ করে।
এসময় বিক্ষোভ কারীরা বলেন, মসজিদে হামলা কেন ইমাম সাহেবের উপর হামলা কেন বিচার চাই বিচার চাই জাকির হোসেন এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন এলাকাবাসী তৌহিদি মুসলিম জনতা।












