দেশজুড়ে

দেওয়ানগঞ্জে বন্যার্তদের মাঝে বাবু শ্যামল চন্দ্র সাহা’র ত্রাণ সামগ্রী বিতরণ ।

  জাগোকন্ঠ ৯ জুলাই ২০২৪ , ১:৪৮ অপরাহ্ণ

এস এম খোরশেদ আহমেদ,জামালপুর প্রতিনিধি:

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্থদের মেসার্স দুর্গা এন্টারপ্রাইজ এর পক্ষ থেকে ১ হাজার পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে । মঙ্গলবার (৯ জুলাই )দুপুরে পৌরসভার ৯টি ওয়ার্ডে ১ হাজার বানভাসি পরিবারের মাঝে চাল, ডাল, চিড়া, মুড়ি ,মোমবাতি, বিস্কুট, গ্যাস লাইট, খাবার স্যালাইন, ও লবণ ত্রাণসামগ্রী বিতরণ করেন বিশিষ্ট ব্যবসায়ী দেওয়ানগঞ্জের সুনাম ধন্য একটি প্রতিষ্ঠান মেসার্স দূর্গা এন্টার প্রাইজ এর ব্যবস্থাপনা পরিচালক বাবু শ্যামল চন্দ্র সাহা ।

বাবু শ্যামল চন্দ্র সাহা জানান, মানুষের সহায়তায় মেসার্স দূর্গা এন্টার প্রাইজ সবসময় নিবেদিত । তিনি আরও বলেন,বন্যাকবলিত দুর্গত মানুষের পাশে দাঁড়াতে আমার প্রতিষ্ঠান মেসার্স দুর্গা এন্টারপ্রাইজ বন্যা পরিস্থিতি মোকাবেলা করে তা কাটিয়ে উঠতে আমাদের যুব স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক মাঠে থেকে নিরাপদ খাবার বিতরণ’সহ সব ধরণের সহায়তামূলক কাজে নিয়োজিত আছে। আমি সবসময় মানুষের পাশে আছি থাকব। এবং বন্যা কবলিত মানুষের জন্য কাজ করে যাচ্ছি ।

আরও খবর: