অপরাধ

দেওয়ানগঞ্জে দিনদুপুরে ছিনতাইয়ের সময়ে জনতার হাতে আটক ৩

  জাগোকন্ঠ ৩ এপ্রিল ২০২৪ , ৩:৪৩ অপরাহ্ণ

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার গুলুরঘাটে দিনদুপুরে বিকাশের নয় লক্ষ টাকা ছিনতাইকালে হাতেনাতে আটক করে রমজান আলী (২৪), ওমর ফারুক (২৪), মুরাদ হোসেন (২২) নামে ৩ তরুণকে পুলিশে দিয়েছে জনতা। এসময় সঙ্গে থাকা স্বাধীন (২৫) নামে মূল হোতা পালিয়ে যান।

বুধবার (৩ এপ্রিল) দুপুরের দিকে দেওয়ানগঞ্জের গুলুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আটক রমজান আলী, ওমর ফারুক দেওয়ানগঞ্জ উপজেলার ডালবাড়ি ও মুরাদ খরমা নতুন বাজার এলাকার বাসিন্দা ।

স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার দুপুরের দিকে আমির হোসেন নামে এক বিকাশের কর্মকর্তা ৯ লক্ষ টাকা নিয়ে বিভিন্ন এজেন্ট পয়েন্টে দেওয়ার জন্য দেওয়ানগঞ্জ সোনালী ব্যাংক থেকে রওনা হন। পথিমধ্যে গুলুরঘাট গেলে হঠাৎ কয়েকজন তরুণ আমির হোসেনের উপর হামলা চালান। এসময় তাকে ধারালো ছুরি দিয়ে ছুরিকাঘাত করতে চাইলে তা প্রতিহত করে । পরর্বতীতে যুবকের চিৎকার শুনে স্থানীয়রা ছিনতাইকারীদের থেকে নগদ ৯ লক্ষ টাকাসহ যুবককে উদ্ধার করে। এসময় স্থানীয়রা হামলাকারীদের ২ জন আটক করেন। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। পরে সন্দেহভাজন মুরাদ কে আটক করে। এসময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

আরও খবর: